নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন

মৌলভীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সকল পদের নির্বাচন স্থগিত


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ২১ মে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ সকল পদের নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৯ মে) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

লিখিত প্রজ্ঞাপন থেকে জানা যায়  আপিল বিভাগের সিপিএলএ নং ১৬০৮/২০২৪ এর ১৬ মে ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  

এদিকে নির্বাচন স্থগিত করে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তিও জারি করেছেন রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী।

এবিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, আপিল বিভাগের আদেশ পালনের সুবিধার্থে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, আপিল বিভাগের আদেশ পালনের সুবিধার্থে ষষ্ঠ ধাপে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত চেয়ারম্যান পদে উচ্চ আদালতে দুই প্রার্থীর আইনি পক্রিয়া চলমান থাকায় ইসি নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রদান করে।


Tag
আরও খবর