নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইমাদুদদীন অ্যাকাডেমি’র প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

'আমরা পরিমিত শেখাই শতভাগ শেখাই, পরিমিত পড়াই বিশুদ্ধ পড়াই’


মৌলভীবাজারে স্কুলশিক্ষায় বিশ্বমান নিশ্চিতকরণের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত ‘ইমাদুদদীন অ্যাকাডেমি’র প্রথম সেমিস্টারের পাঠ-মূল্যায়ন পরবর্তী ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (১৯ মে) সকাল ১০টায় অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমাদুদদীন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক হামমাদ রাগিব বলেন, বাচ্চাদের চাপমুক্তভাবে হাসি-আনন্দ ও খেলাচ্ছলে পাঠদান করানোই আমাদের প্রধানতম লক্ষ্য। আমরা চাই বাচ্চারা শিখুক নিজ থেকে উদ্বুদ্ধ হয়ে, তাহলে সে শেখাটা দীর্ঘস্থায়ী হবে, বাচ্চার বিকাশও বাধাগ্রস্ত হবে না। তাই আমরা ‘পরিমিত শেখাই শতভাগ শেখাই, পরিমিত পড়াই বিশুদ্ধ পড়াই’ নীতি অবলম্বন করি। বাচ্চাদেরকে আমরা একগাদা পাঠ দিয়ে দিই না, যতটুকু তারা নিতে পারবে ততটুকুই দেওয়া হয় এবং এর মধ্য থেকে বড় অংশটি ক্লাসেই শিখিয়ে দেওয়া হয়। অল্প কিছু পড়া রাখা হয় হোমওয়ার্ক হিসেবে। আমাদের এখানে পড়াশোনা ও অন্যান্য অ্যাকটিভিটিতে শিক্ষার্থীরা কারও থেকে কেউ পিছিয়ে থাকে না, সবাই মোটামুটি সমান গতিতে এগিয়ে যেতে পারে। তাছাড়া, আমরা যা পড়াই ধারাবাহিকতার সাথে নিয়মিত পড়াই, ফলে নিয়মতান্ত্রিভাবেই জাতীয় পাঠ্যক্রমের সিলেবাস আমরা পূর্ণ করতে পারি।

হামমাদ রাগিব আরও বলেন, ইমাদুদদীন অ্যাকাডেমি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো, বিশ্বায়নের এ যুগে মুসলিম ঘরের সন্তানদের পড়াশোনা ও বেড়ে ওঠাকে বিশ্বমানের করে তোলা। সেই সাথে তাদেরকে পর্যাপ্ত ইসলামি শিক্ষাও প্রদান করা। তাই জাতীয় পাঠ্যক্রমের সাথে ইসলামি শিক্ষার সমন্বয় করে আমাদের সিলেবাসকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এখানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনার পর কোনো শিক্ষার্থী চাইলে মাদরাসার ক্লাস সিক্সেও ভর্তি হতে পারবে। পাশাপাশি, উচ্চারণে-আবৃত্তিতে, বিজ্ঞান গণিত ও ইংলিশেও তারা যথেষ্ট দক্ষ হয়ে উঠবে।


এ সময় অভিভাবকগণ বিগত সেমিস্টারে তাঁদের বাচ্চাদের পড়াশোনার অগ্রগতি ও অ্যাকাডেমির সামগ্রিক কার্যক্রমে উচ্ছ্বাস ও সন্তুষ্টি প্রকাশ করেন। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রথম সেমিস্টারের পাঠ-মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয় এবং অ্যাকাডেমির স্টুডেন্ট অ্যাকটিভিটির বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকাডেমির সকল শিক্ষার্থী ও তাদের নারী-অভিভাবকবৃন্দ। 

Tag
আরও খবর