নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর ইফতার মাহফিল সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

রমজানের মহত্ত্ব, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ পরস্পরের মধ্যে ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ইফতার মাহফিলের আয়োজন করে মুসলিম কমিউনিটি মৌলভীবাজার। 

ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আয়োজনে শুক্রবার (১৮ রমজান) ২৯ মার্চ মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ পৌর জনমিলন কেন্দ্র মিলনায়তনে বিকেল ৪টা থেকে 'মাহে রমজানের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী।

মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক, বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নুরে আলম হামিদীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করবেন কমলগঞ্জের ধর্মপুর উম্মাহাতুল মুমিনূন মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুর রহমান ধর্মপুরী।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আলাউর রহমান টিপু, মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, মৌলভীবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিল ফয়ছল আহমদ, সাবেক কাউন্সিলর আয়াছ আহমেদ, নাজিরাবাদ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, কুলাউড়ার হাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, জামেয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারী, বরুণা মাদরাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা সাইফুর রহমান মক্কী, মুন্সিবাজার মাদরাসার ওস্তাদুল হাদিস মাওলানা আশরাফুল হক, পূবালী ব্যংকের কর্মকর্তা নুরুল ইসলাম রাকিব প্রমুখ।

সংগঠনের যুগ্ন আহবায়ক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সদস্যসচিব মাওলানা মাহদি হাসান কামাল ও যুগ্ন সদস্যসচিব মাওলানা শাহ মিসবাহ এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কাশিনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিদুল ইসলাম, জামেয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, বরুণা মাদরাসার সহকারী শিক্ষাসচিব আব্দুর রহমান শরিফপুরী, মাওলানা হেলাল আহমদ সিলেটী, লাইফ লাইন মৌলভীবাজার এর এমডি মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুর রহমান আসজদ বর্ণভীসহ বিভিন্ন মাদরাসার প্রতিনিধি, মসজিদের ইমাম-খতিবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রসঙ্গত, ইসলাম ও মানবতার কল্যাণের মহৎ উদ্দেশ্য নিয়ে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি ১৫ সদস্যবিশিষ্ট মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক কমিটি গঠন করা হয়।


Tag
আরও খবর