নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শুক্রবার মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আলোচনা সভা ইফতার মাহফিল

ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আয়োজনে শুক্রবার (১৮ রমজান) ২৯ মার্চ মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। 

ওইদিন বিকেল ৩ টা থেকে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার কার্যক্রম শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক, বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নুরে আলম হামিদী।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী।

সংগঠনের যুগ্ন আহবায়ক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া জানান-ইফতার মাহফিলের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতোমধ্যে মৌলভীবাজার-৩ আসনের এমপি মোহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান,  মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বরুণা মাদরাসার সদরুল মুদাররিসিন মাওলানা রশিদ আহমদ হামিদীসহ জেলার শীর্ষ আলেম, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণপত্র পৌছে দেয়া হয়েছে। যাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে আশবাদী সবাই উপস্থিত হবেন। এছাড়া অনুষ্ঠানে দুই শতাধিক ডেলিগটেরও উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। 

এদিকে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য লন্ডন থেকে বুধবার (২৭ মার্চ) দেশে এসেছেন  সংগঠনের আহবায়ক, ফিদায়ে ইসলাম আল্লামা খলীলুর রহমান বর্ণভী এর বড় ছেলে মাওলানা শেখ নুরে আলম হামিদী।

অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে লন্ডন থেকে গতকাল দেশে আসা সংগঠনের আহবায়ক মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইফতার মাহফিলে তিন শতাধিক ডেলিগেটসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হবেন বলে তিনি জানান। আয়োজন সুষ্ঠু ও সফলের জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। 

প্রসঙ্গত, ইসলাম ও মানবতার সেবায় ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি ১৫ সদস্যবিশিষ্ট মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

আরও খবর