লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

দেশে কৃষি পণ্যের কোন সংকট নেই-কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি

মৌলভীবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশে যে পরিমাণ চাল রয়েছে তাতে মজুদদারি না হলে চাল আমদানি করতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির বিষয় খুব আন্তরিক। এ আন্তরিকতাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষকদের জন্য সারসহ কৃষি পণ্যের কোন সংকট নেই। কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশে চালের মজুদদারি হলে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মৌলভীবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মৌলভীবাজার জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আব্দুস শহীদ এমপি আরও বলেছেন, কৃষকদের সঙ্গে উঠান বৈঠক করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষককে বাঁচিয়ে রেখে দেশের কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমান পরিস্থিতি জিনিসপত্রের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। আমরা পাঁচ মন্ত্রী বসেছিলাম সেখানে দ্রব্যমূল্যের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়ার কথাও তিনি জানান।

  • সভায় বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, গত তিন মেয়াদে কুলাউড়া উপজেলায় আওয়ামী লীগের সংসদ সদস্য না থাকায় দেশের অন্য এলাকার মতো উন্নয়ন হয়নি। তিনি পুরো মৌলভীবাজারের জন্য একটি মাষ্টারপ্ল্যান করে উন্নয়ন কর্মকান্ড করার প্রত্যাশা ব্যক্ত করেন।
  • মৌলভীবাজার সদর ও রাজনগরের সংসদ সদস্য জিল্লুর রহমান শ্রীমঙ্গল বাইপাস নির্মাণসহ সড়কের উন্নয়নসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণের কথা জানান।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। 

সভায় জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর