নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় ৫০০ বছরের প্রাচীন মসজিদ

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রায় ৫শ'বছরের প্রাচীন মোগল আমলে প্রতিষ্ঠিত 'কালারমার মসজিদ'। এটি উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে অবস্থিত সবচেয়ে প্রাচীন এ মসজিদটি। ঐতিহাসিক নিদর্শন,প্রতিষ্ঠাতার নাম,নির্মাণসন ও নাম করণের সঠিক কোন লিখিত ইতিহাস না থাকলেও জনশ্রুতি রয়েছে প্রায় ৫০০বছর আগে ওই গ্রামের এক মহিয়সী নারী তাঁর স্বামীকে অসিয়ত করেছিলেন তাঁর মৃত্যুর পর যেন একটি স্মৃতি চিহ্ন হিসিবে মসজিদ স্থাপন করা হয়।ওই মহিয়সী নারীর স্বামী তাঁর প্রিয় স্ত্রীর অসিয়তে তাদের একমাত্র পুত্র সন্তান কালার নামে গোল পাতার ছাউনি দিয়ে একটি মসজিদ নির্মাণ করে এটিকে কালারমার মসজিদ নামকরণ করেছিলেন।

দীর্ঘ কালপর ১৮৭৬সনে দিকে সেমিপাঁকা করে মসজিদটি পুন:নির্মাণ করেন বিশিষ্ট জমিদার মরহুম শেখ মুহাম্মদ মনু সিকদার।পরে তাঁর ৩ পুত্র শেখ আজগর আলী সিকদার, শেখ আব্দু রহমান সিকদার,ও শেখ আব্দুচ ছমদ সিকদার যৌথ ভাবে ১৯১৬ সনে একটি ওয়াকফ্ ট্রাষ্ট গঠন করে  মসজিদসহ সমাজের জনকল্যাণমুলক প্রতিষ্ঠান পরিচালনা করেন।এতে,১৯৫২ সনে শেখ আব্দুচ ছমদ সিকদারের একমাত্র পুত্র শেখ আব্দুল আজিজ চৌধুরী কারুকার্য সজ্জিত করে মসজিদটি পুন:নির্মাণ করেন।১৯৮০সনের দিকে মরহুম আব্দুল আজিজ চৌধুরীর পুত্র মরহুম শেখ রফিক আহম্মদ চৌধুরী অন্যান্য সংস্কারকাজ সম্পন্ন করেন।দীর্ঘ ২৪/২৫ পর তৎকালীন ইউপি চেয়ারম্যান শেখ রফিক আহম্মদ চৌধুরী মৃত্যু বরণ করলে ১৯৯৮ সনে তাঁর স্থলাভিষিক্ত হন তাঁর পুত্র ওই ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহারিয়ার চৌধুরী।

উক্ত মসজিদে প্রতি ওয়াক্তে শত শত মুসল্লীসহ জুমাবারে দুর-দুরান্ত থেকে আসা প্রায় ১২/১৫শ'মুসল্লী একসাথে নামাজ আদায় করে থাকেন।এছাড়া, মহিলাদের নামাজ আদায় ও অন্যান্য এবাদত বন্দেগী করার ব্যবস্থা থাকায় প্রতিদিন বহু নারী সমাগম হয় বলে জানা গেছে।এই মসজিদ নিয়ে বহু আলৌকিক ঘটনার কথা শুনা যায় লোখমুখে।এতে করে এ মসজিদের প্রতি অগাধ -ভক্তি-শ্রদ্ধা রয়েছে মুসলমান সহ অনান্য ধর্মাবলম্বীদের। তাই প্রতিদিন উপজেলার প্রত্যন্ত এলাকাসহ পাশের উপজেলা থেকে বহু ধর্মপ্রাণ নারী পুরুষের সমাগম হয় বলে জানিয়েন স্থানীয়রা।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে