‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে বগুড়া দই ঘর ও এশিয়া হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত

শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩

শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে শিমুল হোসেন(৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামী ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুল্লাহ(২১) এবং ইবাদুল ইসলাম(৪৩) নামে দুই মাদক ব্যবসায়ী সহ মোট তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার(৯ মে) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম। এর আগে বৃহস্পতিবার(৮ মে) রাতে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক শিমুল হোসেন শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মোবারক হোসেনের ছেলে,হাবিবুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে ও ইবাদুল ইসলাম টেংরা গ্রামের আতাল হকের ছেলে। পুলিশ জানায়,পলাতক আসামী এলাকায় এসে ঘোরাঘুরি করছে এমন খবরে বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী শিমুলকে আটক করা হয়। এদিকে,মাদক পাচারের গোপন খবরে,থানার এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার লক্ষনপুর স্কুল এন্ড কলেজ এর সামনে অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে ১০ পিস ইয়ারা ট্যাবলেট সহ আটক করেন। অপারদিকে,থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই ফারুক হোসেন ফোর্সসহ জামতলা টু বালুন্ডা রোডে টেংরা মাদ্রাসা মোড় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবাদুলকে আটক করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান,আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
আরও খবর