ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-05-2025 11:42:49 am

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান কর্মসূচি চলছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ডাকে শুরু হওয়া এই কর্মসূচি শুক্রবার (৯ মে) জুমার পরও অব্যাহত থাকবে।



এই কর্মসূচিতে ধাপে ধাপে যোগ দিয়েছে আরও কয়েকটি রাজনৈতিক ও ছাত্র সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, কওমী মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে অংশ নিয়েছেন।

নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এনসিপি দাবি করছে এটি আর কেবল একটি দলের আন্দোলন নয় এখন এটি একটি বৃহত্তর গণআন্দোলনের রূপ নিয়েছে।


বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন— এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, মোহাম্মদ হিযবুল্লাহ, শিবিরের দফতর সম্পাদক সিবগাতুল্লাহ এবং ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি।


নেতারা জানিয়েছেন, আজ বাদ জুমা শার্ক ফোয়ারার সামনেও একই দাবিতে জমায়েত হবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলগুলো। এ কর্মসূচিতে অংশ নেবেন পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম-খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সাম্প্রতিক ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আহত ও নিহতদের স্বজনরা।


আন্দোলনের নেতৃত্বদানকারী দক্ষিণাঞ্চলীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত লড়াই চলবে।’ তিনি ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে আজ বাদ জুমা শার্ক ফোয়ারায় উপস্থিত হওয়ার আহ্বান জানান।


এদিকে বিক্ষোভ ঘিরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়কে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।


নেতারা জানিয়েছেন, এই অবস্থান কর্মসূচি আরও বিস্তৃত হবে এবং দেশের বিভিন্ন জেলা থেকে আরও নেতাকর্মীরা রাজধানীতে যোগ দেবেন।

আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে