বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

সাবেক মেয়র আইভি গ্রেফতার

সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে বারোটায় নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরের সামনে আসেন। এসময় তারা দু'দলে বিভক্ত হয়ে একদল বাড়ির ভেতরে যান। অন্যদল বাহিরে অপেক্ষা করে। এসময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাঁশ, বালুর বস্তা ফেলে সড়ক অবরোধ করেন আইভীর সমর্থকরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানান তারা। রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখেন উত্তেজিত জনতার দল। এসময় আইভী বলেন, "তাদের (পুলিশ) বলবা আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।" এদিকে পুরো এলাকা ঘিরে ফেলার ফলে বাড়ির ভেতরেই গ্রেফতার করতে আসা পুলিশের দলটি আটকা পড়েন। আর বাহিরে অপেক্ষারত পুলিশের দলটি জনতার তোপের মুখে এলাকা ত্যাগ করেন। রাতভর আইভীর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনার পর ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করে। ভোরে আইভীকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ফেস দ্যা পিপলকে জানান, "তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। "
আরও খবর