বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ উপকূলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত সংলগ্ন ইউনিয়ন কৈখালীতে বৃহস্পতিবার(৮ মে) বিকাল ৫টায় ঘূর্নিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত হয়।

কৈখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও উত্তরণের বাস্তবায়নে কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচির আওতায় মাঠ মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় মনোজ মন্ডলের নির্দেশনায় সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি খুলনার অদিতি শিল্প গোষ্ঠি পরিবেশন করেন। গল্পটি লিখেছেন মাহফুজ আলম। গল্পের মধ্যে শিল্পিবৃন্দ নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন ঘূর্নিঝড়ের পূর্বে, ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়, উদ্ধার কার্যক্রম, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, প্রতিবন্ধী, নারী ও শিশু বান্ধব সাইক্লোন শেল্টার প্রস্তত সহ অন্যান্য বিষয়ে।

মাঠ মহড়ায় বক্তারা বলেন সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি দুর্যোগ প্রবন এলাকা কৈখালীর মানুষের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। এছাড়া উপকূলীয় এলাকায় এধরনের মহড়া পরিবেশন করার আহব্বান জানান।

 মাঠ মহড়া পরবর্তী বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, কৈখালী ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর আলম, সিপিপি সদস্য পঙ্কজ মন্ডল, উত্তরণের প্রজেক্ট সমন্বয়কারী ছাবেকুন্নাহার, উপজেলা সমন্বয়কারী রেণুকা কর্মকার, মনিটরিং সমন্বয়কারী সেজিনা খান, ইউপি ফিল্ড ফ্যাসিলিটেটর তফুরা খাতুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি জামায়াতের আমীর রাশিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, ইউপি সদস্যবৃন্দ, সিপিপি সদস্যবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগর কৈখালী দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধের চিত্র।


 

Tag
আরও খবর