‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে বগুড়া দই ঘর ও এশিয়া হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের


জামালপুরের বকশীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে মর্মে অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

নেতা-কর্মীদের দাবি, বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকা আবদুল কাইয়ুমকে নিয়ে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা অপপ্রচার ছড়াচ্ছেন। মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করাসহ তারেক রহমানের সু-শৃঙ্খল রাজনীতিকে বেগবানের লক্ষে বিএনপি নেতা আবদুল কাইয়ুম দলকে ঐক্যবদ্ধ করতে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

আজ বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জের ইসলামী ব্যাংকের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন ডেকে বিএনপি নেতা আবদুল কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে মর্মে অভিযোগ করেন স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতারা।

সংবাদ সম্মেলনে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের সমর্থক বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ত্যাগী, পদবঞ্চিত ও সর্বস্তরের নেতা-কর্মীদের ব্যানারে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব

ও সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার চালাছে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা। আবদুল কাইয়ুম সাহেব একজন সজ্জ্বন ব্যক্তি হওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে 

আওয়ামী লীগের দোসরদের নিয়ে পথসভা করার অভিযোগ তোলে অপপ্রচার চালানো হচ্ছে।'

আব্দুর রউফ তালুকদার বলেন, 'গতকাল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে বিএনপি নেতা আবদুল কাইয়ুমের বিরুদ্ধে বিএনপি থেকে বহিস্কার হওয়া নেতাদের নিয়ে পথসভা করাসহ বিএনপিকে বিভাজনের চেষ্টার অভিযোগ তোলা হয়। আমরা আবদুল কাইয়ুম সাহেবের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'আমি বিএনপিতেই আছি। বিএনপিতেই থাকব। আমার বিরুদ্ধে কোনো ত্রুটি না থাকায় কেন্দ্রীয় বিএনপি আমার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে।'

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রকিবুল হাসান বাবুল,

সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম এবং সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাদশা।

বক্তারা উপজেলা ও পৌর বিএনপি কমিটির সুপার ফাইভ ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে বকশীগঞ্জের নীলাখিয়া ও বটতলা মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম। এসময় তাঁর অন্যতম সফর সঙ্গী ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার। ঢাকা থেকে বিএনপি নেতাবীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম বকশীগঞ্জে আগম করায় বিশাল শোডাউন করে স্থানীয় নেতা-কর্মীরা। 

এনিয়ে গতকাল বুধবার (৭ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে বহিস্কৃত বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে পথসভা করেন। যাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে তাকে নিয়ে পথসভা করায় উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।'

সংবাদ সম্মেলনে আনীত অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, 'আমরা কারোর বিরুদ্ধে অপপ্রচার করছি না। বরং যেটা সত্যি, সেটাই বলছি।'


আরও খবর

6a6f3618de0b9-020826062040.webp
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে


6a6ede5b7fe44-020826120619.webp
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

২০ ঘন্টা ০ মিনিট আগে