কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই

গুচ্ছগ্রাম, চরাঞ্চল, অজপাড়া গ্রাম কিংবা দুর্গম পাহাড়ি জনপদ—যেখানেই কোমলমতি শিশুদের কাছে ইসলামের মৌলিক শিক্ষা পৌঁছে দেওয়ার প্রয়োজন, সেখানেই ছুটে চলেছেন বিশিষ্ট লেখক ও দা'ঈ শায়খ আতিক উল্লাহ। তাঁর এই দাওয়াতি কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার (২৫ নভেম্বর) শ্রীমঙ্গলের বিভিন্ন স্কুল, মক্তব, মাদরাসা ও পাহাড়ি এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান তিনি।

এদিন বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ দ্বীনি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আতিক উল্লাহ।

আলোচনায় তিনি শিক্ষার্থীদের ইসলামের মৌলিক শিক্ষা, দ্বীনি মূল্যবোধ, নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মুসলিম শিক্ষার্থীদের কালেমা, তাওহিদ, ঈমান-আকিদা, নামাজ, শুদ্ধভাবে সালাম দেওয়া এবং দৈনন্দিন জীবনে ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহর যথাযথ প্রয়োগ সম্পর্কে শিক্ষা দেন। পাশাপাশি বাস্তব জীবনে ইসলামের সৌন্দর্য ও ইতিবাচক দিকগুলো চর্চার আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে নিজের লিখিত ‘ইসলাম: ভালো কিছু করি’ বইটি উপহার হিসেবে তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক, সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, ঢাকা থেকে আগত আলেম-উলামা এবং স্থানীয় আলেমরা।

শায়খ আতিক উল্লাহর দাওয়াতি কার্যক্রমের অন্যতম লক্ষ্য শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের মাঝে ইসলামের মৌলিক শিক্ষা ছড়িয়ে দেওয়া। দেশের বিভিন্ন প্রান্তে স্কুল, মক্তব, মাদরাসা ও প্রত্যন্ত জনপদে তাঁর এই নিরলস পথচলা ইতোমধ্যে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

তাঁর মতে, আজকের শিশুরাই আগামী দিনের উম্মাহর কর্ণধার। শৈশব থেকেই তাদের হৃদয় ও মননে ইসলামের মৌলিক শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠা করা গেলে তারা ভবিষ্যতে নৈতিকতা, মানবিকতা ও ইসলামের সৌন্দর্যে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠবে।

Tag
আরও খবর