কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই।

লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পুর্ববুল্লা হযরত শাহবায়েজিদ ইয়ামিনী(র) জামে মসজিদ। সংস্কারের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে এই মসজিদটি। প্রথমে টিন সেড মসজিদ থাকলেও১৩৪১ বঙ্গাব্দে ইট, বালি, সিমেন্ট দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়। পরে আর ১শ বছরেও কোন সংস্কার কাজ হয়নি এই মসজিদটির। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মসজিদটি। ঝুকিপূর্ণ মসজিদটিতে ৩৬০ আউলিয়ার সফরসঙ্গী হযরত শাহবায়েজিদ ইয়ামিনী(র) নামকরণে দূরদূরান্ত থেকে মুসুল্লির আগমন ঘটে। মুসুল্লিদের দাবী দ্রুত মসজিদটির পুননির্মাণ নতুবা সংস্কার করা হোক। জানা যায়,লাখাইয়ের ঐতিহ্যবাহী বুল্লা বাজারে অবস্থিত ৩৬০ আউলিয়ার সফরসঙ্গী শাহবায়েজিদ(র) মাঝার সংলগ্ন পুর্ববুল্লা গ্রামের ৪ শতাংশ জায়গার উপর মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রায় ১০০ বছর পূর্বে। বর্তমানে সংস্কারের অভাবে মসজিদটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভয় নিয়ে মসজিদে নামাজ পড়তে আসে। কখন যেন ভেঙ্গে পড়ে মসজিদটি এ আশংকা থাকে মুসল্লীদের মাঝে। মসজিদটি ঐতিহ্যবাহী বুল্লা বাজারের পাশে হওয়ায় বিভিন্ন গ্রামের মুসুল্লির আগমন ঘটে । এ মসজিদে বৃষ্টি এলে মসজিদের ভিতরে পানি জমে যায়। মসজিদের ভেতরে অনেক যায়গায় দেখা দিয়েছে ফাটল। মসজিদের অনেক জায়গা রয়েছে। প্রয়োজনে নতুন একটি মসজিদ করে দিলেও মুসুল্লীরা নামাজ পড়তে পারবে বলে স্থানীয়রা জানান। দ্রুত সংস্কার না হলে শতবর্ষী মসজিদটির ঐতিহ্য হারানোর পাশাপাশি মসজিদটি এক সময় হারিয়ে যাবে। মুসুল্লিরা বলেন, আগে এ মসজিদে অনেক মুসুল্লি নামাজ পড়তে আসতো। মসজিদটি ঝুকিপূর্ণ হওয়ায় এখন মুসুল্লিরা নামাজ পড়তে আসতে চায়না। বৃষ্টি আসলে পানি পড়ে। মসজিদটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে মসজিদের ইমাম হাফেজ রিপন আহমেদ বলেন, ১০০ বছর পুরনো এ মসজিদটি। আমি এ মসজিদে গত বছর যোগদান করি। মসজিদের বয়স অনুযায়ী এখন পর্যন্ত কোন সংস্কার হয়নি। মসজিদের ভিতরে ছাদ দিয়ে পানি পড়ে, অনেক জায়গা ফাঁটল দেখা দিয়েছে। মানুষ নামাজ পড়তে খুব কষ্ট হয়। এখন আমাদের দাবী মসজিদটি পুননির্মাণ করা হোক, নতুবা সংস্কার করা হোক। মসজিদের নিয়মিত মুসল্লী ফারুক মিয়া বলেন,মসজিদ আল্লাহর ঘর, কিন্তু মসজিদের এমন বেহাল অবস্থা আমাদের অনেক কষ্ট হয়, আমাদের তৌফিক নাই,তাই সরকারের কাছে আকুল আবেদন আমাদের মসজিদে যেন পুর্ণ সংস্কার হয়। মসজিদের মুয়াজ্জিন রজব আলী বলেন,মসজিদের ভীতর দিকে তাকালে ভয় হয়,একটু বৃষ্টি হলেই নামাজ পড়া যায় না। শত বছরের পুরনো এই মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে সংস্কার কিংবা নতুন নির্মান করতে সরকার বা স্থানিয়রা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানিয়দের।
Tag
আরও খবর