একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সন্তান আল্লাহর পক্ষ থেকে পিতা-মাতার জন্য এক মহামূল্যবান আমানত কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন

ছবি সংগৃহীত
‎সুন্দরবনে শকুনের সংখ্যা নেমে এসেছে ২৪৮টিতে, চার দশক আগে ছিল প্রায় ৫০ হাজার
‎
‎মহাবিপন্ন শকুনের অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং বিলুপ্তির ঝুঁকি মোকাবিলায় সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১০টি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী ও আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে শকুন সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে অবস্থানরত একটি ভাসমান জাহাজে বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে এ সম্মেলন শুরু হয়। এতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
‎
‎সম্মেলনে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী জানান, বর্তমানে সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা মাত্র ২৪৮টি। অথচ চার দশক আগেও এ অঞ্চলে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। সময়ের ব্যবধানে আশঙ্কাজনকভাবে কমে গেছে এ পাখির সংখ্যা, যা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য উদ্বেগজনক।
‎
‎তিনি জানান, বিলুপ্তির ঝুঁকিতে থাকা শকুন রক্ষায় ২০১১ সাল থেকে কাজ করছে ‘এশিয়ান ভলচার্স ফ্রম এক্সটিংকশন’। এর আগে ২০০৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে এবারই প্রথম এ ধরনের আন্তর্জাতিক সভার আয়োজন করা হয়েছে।
‎
‎সম্মেলনে শকুনের জন্য সম্পূরক খাদ্যের ব্যবস্থা, নিয়মিত সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গতিবিধি অনুসরণ এবং অসুস্থ বা বিপন্ন শকুন উদ্ধার ও পুনর্বাসনের বিষয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
‎
‎বিশেষজ্ঞরা শকুনের দীর্ঘমেয়াদি অস্তিত্ব নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার এবং অভিন্ন সংরক্ষণ কৌশল গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরছেন।
‎
‎প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী বলেন, এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে সম্মিলিত উদ্যোগ আরও গতিশীল করতে এ আন্তর্জাতিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শকুন সংরক্ষণে সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার হবে।
‎
‎পরিবেশের ভারসাম্য রক্ষায় শকুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত প্রাণীর দেহাবশেষ দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এবং রোগজীবাণুর বিস্তার কমাতে এ পাখি প্রাকৃতিকভাবে সহায়তা করে। তাই সুন্দরবনসহ দেশের প্রাকৃতিক পরিবেশে শকুনের অস্তিত্ব টিকিয়ে রাখতে কার্যকর সংরক্ষণ উদ্যোগ এখন সময়ের দাবি।

‎
আরও খবর






6b066baec380e-251126110134.webp
অভিযোগ

৭ ঘন্টা ২০ মিনিট আগে