ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

কয়রায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণার দাবি


খুলনা জেলার কয়রা থানাধীন চৌকুনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে যথাযথ প্রচার ও ভোটার তালিকা তৈরি না করে সুকৌশলে পকেট কমিটি করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিভাবকদের একটি পক্ষ নির্বাচন স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণার দাবিতে রবিবার ( ৭ আগস্ট) কয়রা সিনিয়র সহকারী জজ আদালতে মামলার পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।


মামলার আরজি ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, মাদ্রাসাটির এডহক কমিটির আহবায়ক ইউপি সদস্য মো. আলমগীর সানা ও মাদ্রাসার সুপার জিএম বজলুর রহমানের যোগসাজচ্ছে  নিয়মের তোয়াক্কা না করে চুপিসারে পকেট কমিটি করার জন্য হঠাৎ তফসিল ঘোষণা করে। বিগত সময়ের সভাপতিসহ অন্যান্য অভিভাবকরা তফসিল ঘোষণার বিষয়ে জানতেন না। এছাড়া এলাকায় কোন মাইকিং কিংবা নোটিশ ঝুলানো হয়নি। তাছাড়া ভোটার তালিকা নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ একতরফ নির্বাচন করার জন্য গোপনে তফসিল ঘোষণা করা হয়েছে। 


এ বিষয়ে মামলার বাদি মো. নূর বকস মোল্লা জানান, মাদ্রাসার সুপার ও  এডহক কমিটির আহবায়কের যোগসাজসে একতরফা নির্বাচন করার জন্য আমাদেরকে না জানিয়ে তফসিল ঘোষণা করা হয়। ফলে আমার ইচ্ছা থাকার পরেও প্রার্থী হতে পারিনি। 


এ ব্যাপারে মোঃ নুর বকস মোল্যাসহ আদম গাজী, মফিজুল সরদার, মামুদ লস্কর, জহিরুল ইসলাম, রফিকুল গাজী, মোশাররফ হোসেন বাদী হয়ে কয়রা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ১৯২/২২ নং ঘোষণা বাবদ ও ম্যান্ডেটরী নিষেধাজ্ঞা বাবদ মোকদ্দমা দাখিল করে নির্বাচন স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগের আবেদন করেছেন। এ ব্যাপারে আইনজীবী প্রত্যয়নে ও একই কথা লেখা আছে। 


এ ব্যাপারে মাদ্রাসার সুপার জিএম বজলুর রহমান মুঠোফোনে জানান, নির্বাচন সম্পর্কে প্রতিটি শেণিকক্ষে বিজ্ঞপ্তি জানানোর পাশাপাশি ৩১ জুলাই বিভিন্নস্থানে ছাটানো হয়েছে। তবে মাইকে প্রচার করা হয়নি। এছাড়া তিনি আরো জানান মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে পঞ্চম পর্যন্ত মোট ছাত্র ছাত্রী সংখ্যা ১৫ জন, শিক্ষক ৪ জন।


মাদ্রাসার এডহক কমিটির আহবায়ক ও ইউপি সদস্য মো. আলমগীর সানা অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন, একটি কু-চক্রী মহল প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য ও উন্নয়নে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা বিভিন্নস্থানে অভিযোগ দিচ্ছে। তিনি আরও বলেন, যথাযথ নিয়মে তফসিল ঘোষণা করা হয়েছে। বৃষ্টির মধ্যে এলাকায় হ্যান্ড মাইকিং করা হয়েছে। 


এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার জানান, বিধি মোতাবেক তফসিল ঘোষণা করা হয়েছে। আমার কাছে এ পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে কেউ অভিযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে তদন্ত  সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর