নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কয়রায় জোড়শিং পাতাখালীতে পূর্ব শত্রুতার জেরে মারপিট: গুরুতর আহত ৪

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:


খুলনা জেলার কয়রা থানার জোড়শিং পাতাখালীতে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। গত ইং ২১/০৩/২০২৫ তারিখ বিকালে এ ঘটনা ঘটে।


স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জোড়শিং পাতাখালীর জাহাঙ্গীর মল্লিক, অজিয়ার মল্লিক, আলামিন মল্লিক, মাকছু মল্লিক, নুরুল্লাহ মল্লিক,  দেলোয়ার মল্লিক সহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আব্দুল্লাহ মল্লিকের দোকানের পিছনের মাটি অবৈধভাবে কাটিতে থাকিলে বাধা প্রদান করিলে মারপিটসহ হুমকি ধামকি প্রদান করিলে আব্দুল্লাহ মল্লিক বাদী কয়রা থানায় একটি জিডি করেন, যাহার জিডি নম্বর ৩১, তারিখ ০১/০৬/২০২৪।   


সেই সুত্র ধরে গত ইং ২১/০৩/২০২৫ তারিখে ইফতারে যাওয়ার প্রাক্কালে পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর মল্লিক, অজিয়ার মল্লিক, আলামিন মল্লিক, মাকছু মল্লিক, নুরুল্লাহ মল্লিক,  দেলোয়ার মল্লিক সহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্র দা, চাইনিজ কুড়াল, শাবল, লোহার রড লইয়া  জাহিদুল মল্লিক, আব্দুল্লাহ মল্লিক, হাবিবুর মল্লিক, কাদের মল্লিকদের ওপর ব্যাপক চড়াও হয়ে দায়ের কোপে জাহিদুল মল্লিকের ৫ টি দাত ফেলে দেয়, চাইনিজ কুড়ালের কোপে হাবিবুর মল্লিকের ৪ টি আঙ্গুল কেটে যায়, দায়ের কোপে আব্দুল্লাহ মল্লিকের ৩টি আঙ্গুল কেটে যায় ও লোহার রডের আঘাতে কাদের মল্লিকের কানে আঘাতপ্রাপ্ত হয়ে কানে না শোনাসহ কোমরে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন গুরুতর আহতদের নিয়ে জায়গীরমহল হাসপাতালে লইয়া যান, জাহিদুলের অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।


এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম ইমদাদুল হক বলেন, মারপিটের ঘটনা জেনেছি।  এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

Tag
আরও খবর





কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ

১৫৬ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে