জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কয়রায় ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে আইনজীবীকে হয়রানির অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: 

খুলনার কয়রায় ভুয়া ছবি ছড়িয়ে আইনজীবীকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার  অভিযোগ করেছেন আইনজীবী মোঃ আবু বকর সিদ্দিক। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিযোগ করেন তিনি।


লিখিত বক্তব্যে তিনি বলেন, কয়রার এক বহিষ্কৃত বৈছাআ নেতাসহ আওয়ামী দোসররা  বিভিন্ন লোক দিয়ে আমার বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় অপ তথ্য,  ফেক ছবি ও ভিডিও ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টাই লিপ্ত রয়েছে। ভুয়া তথ্যে আমাকে আওয়ামী দোসর উল্লেখ করে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মুলত আমি খুলনা জেলার আইনজীবী সমিতির সদস্য হিসেবে ৭ বছর সুনামের সহিত আমার পেশাগত দায়িত্ব পালন করে আসছি। পেশাগত দায়িত্ব পালন অবস্থায় কয়রার এক আইনজীবী দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে আমাকেও আইনজীবী হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে আমি আইনজীবী হিসেবে উপস্থিত হই। সেই ছবিকে পুজি করে আমাকে আওয়ামী দোসর ট্যাগ দিয়ে হয়রানির অপচেষ্টাই লিপ্ত রয়েছে। 


লিখিত বক্তব্যে তিনি আরও জানান,  আমি ছাত্র জীবন থেকে কখনো আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের  রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমি ২০০৭ সালে ছাত্রশিবিরের কয়রা কপোতাক্ষ কলেজের সভাপতি ছিলাম।  বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল পরিবার পুলিশি নির্যাতনের শিকার হয়েছিলেন তাদেরকে ফ্রী আইনী সহায়তা দিয়ে এসেছি  এবং জুলাই আগষ্ট  ছাত্র জনতার অভ্যুথানে  ফ্যাসিস্ট সরকারের পতনের পরে থেকেও একইভাবে সহায়তা প্রদান করে যাচ্ছি।  ৫ ই আগস্টের পরে থেকে আওয়ামী দোসরদের বিরুদ্ধে কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৬ টির অধিক মামলার আইনজীবী আমি। 


এছাড়া কয়েক বছর পূর্বে আমাকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়ালে আমি তাৎক্ষণিকভাবে সাইবার সেলে অভিযোগ জানালে কয়রা থানার মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তি হয়। কিন্তু বর্তমানে বহিষ্কৃত বৈছাআ এক নেতাসহ

 আওয়ামী দোসররা প্রতিহিংসার জেরে উক্ত আপত্তিকর ভিডিও পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আমাকে হেয় প্রতিপন্ন ও সন্মানহানি করার চেষ্টা করে যাচ্ছে। যাহার কারনে আমি কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করি যাহার নম্বর ৩৫৯ তারিখ ৯/৪/২০২৫।

Tag
আরও খবর





কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ

১৫৬ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে