জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

কয়রায় যৌতুক দাবি ও প্রতারক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা জেলার কয়রা থানায় যৌতুক দাবি ও প্রতারিত করার প্রতিবাদে প্রতারক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী ৫নং কয়রা গাজী বাড়ীর মোঃ আনছার গাজীর কন্যা মোছাঃ সাহিদা খাতুন। সোমবার সকাল ১১ ঘটিকায় নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ বলেন গত ইং ১৬/০৭/২০২২ তারিখে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ডুমুরিয়া গ্রামের মাহাবুব খার পুত্র ইব্রাহিম খলিল মামুন এর সহিত আমার ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা দেনমোহর ধার্যে ইসলামী শরিয়ত মতে বিবাহ হয়। বিবাহের সময় আমার পিতা আমার স্বামী ইব্রাহিম খলিল মামুনকে স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র ইত্যাদি দিয়া প্রায় ৩,৪৫,০০০/- টাকা প্রদান করেছিল। কিন্তু বিবাহের পর সংসার চলাকালীন আমার শ্বশুর মাহাবুর খাঁ ও আমার ভাসুর আল আমিন খাঁ এর কু-পরামর্শে ও কু-প্ররোচনায় ইব্রাহিম খলিল অর্থাৎ আমার স্বামী দেশের বাহিরে যাওয়ার জন্য ৩,০০,০০০/- টাকা দাবি করিলে আমার পিতা আমার সুখের আশায় ৩,০০,০০০/- টাকা প্রদান করিলে আমার স্বামী ২০২৪ সালের ২৩ জানুয়ারি ওমান গমন করার আগে আমার শ্বশুর ও ভাসুরের কু-পরামর্শে আমার গর্ভের ৩ মাসের বাচ্চাও নষ্ট করে দেয়।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আমার স্বামী বিদেশে থাকাকালীন আমার শ্বশুর ও ভাসুরের কু-পরামর্শে ও কু-প্ররোচনায় আমার পিতার নিকট হইতে ২,০০,০০০/= টাকা যৌতুক আনিয়া দেওয়ার জন্য সময়ে অসময়ে চাপ প্রয়োগ করাকালীন আমি তাদের দাবিকৃত যৌতূকের টাকা আনিয়া দিতে অস্বীকার করাকালীন গত ইং ১২/১২/২০২৪  তারিখে আমার শ্বশুর ও ভাসুরসহ আমার শাশুড়ি আমাকে আমার স্বামী বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে আমার পিতা বিষয়টি মিটমাট করিয়া লইবার জন্য স্থানীয় লোকজন ও স্বাক্ষীগণের মাধ্যমে ও নিজে বারংবার আমার শ্বশুর ও ভাসুরকে সংবাদ দেওয়া সহ আমার স্বামীর সহিত মোবাইল ফোনে বারংবার বলিলেও তাহারা কোনরূপ কর্ণপাত করে না। অবশেষে আমার পিতা নিজে তাদেরকে দাওয়াত করে আমার পিতার বাড়ীতে আসিতে বলিলে তাহার গত ইং ০৫/০২/২০২৫ তারিখে সকাল অনুমান ১১/১১.৩০ ঘটিকার সময় আমার পিতার বাড়িতে আসিলে আমার পিতা আমাকে তাদের সংসারে যৌতুক ছাড়া নিয়ে যাওয়ার কথা বলিলে তাহারা আমার পিতাকে বলে যৌতুক ছাড়া আমাকে তাহার সংসারে লইবে না বলিয়া চলে যায়। যাহার কারনে আমি বাদী হইয়া কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রাতে একটি মামলা করি যাহার নম্বর সিআর ৭৮/২৫। পরবর্তীতে আমি জানিতে পারি আমার স্বামী আমার শ্বশুর ও ভাসুরের কোথায় পুনরায় আমাকে ঘরে না তুলিয়া বিদেশ গমন করিবেন। আমি একজন অসহায় ও নির্যাতিতা নারী, আমি প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে উক্ত প্রতারক স্বামী আমাকে প্রতারিত করিয়া বিদেশ গমন করিতে না পারে।

Tag
আরও খবর





কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ

১৫৬ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে