নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খুলনার কয়রায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার ঘুষ দুর্নীতির নানাবিধ অভিযোগ

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি: 


খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে শাহানুর হাওলাদার বাদী হয়ে গত ইং ০৭/০১/২০২৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার কয়রা নিকট লিখিত অভিযোগ ও খুলনা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠিয়েছেন। অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তার নাম গৌর কুমার মণ্ডল।


ভুক্তভোগী শাহানুর হাওলাদার ও অভিযোগ সুত্রে জানা যায়, কয়রা মৌজার এস,এ ৮২৭, ৭৬৩, ৭৬২ ও ৭৬৪ নং ৪টি খতিয়ানে আমার পিতা হিস্যানুসারে ১.১৩ একর সম্পত্তি প্রাপ্ত হইয়া এবং উক্ত সম্পত্তির মধ্য হইতে ০.১১ একর সম্পত্তি হস্তান্তর বাদে ১.০২ একর সম্পত্তি আমি/আমরা দীর্ঘদিন যাবৎ এজমালীতে আপোষ বন্টনে এস, এ ৭৬২ ও ৭৬৪ নং খতিয়ানে চৌহদ্দি সিমানা নির্ধারণ করিয়া ভোগদখল করিয়া আসিতেছি। কিন্তু কয়রা সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা গৌর কুমার মণ্ডল মজিবার,রফিকুল ও নুর হাওলাদারের সহায়তায় কয়রা সদর ভূমি অফিসে ঘুষ ও দুর্নীতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তদন্ত রিপোর্ট দেয়াসহ সবকিছু দেওয়া হয় টাকার বিনিময়ে। টাকা দিলে সঠিক কাগজপত্র থাকলেও তার পক্ষে প্রতিবেদন দেয়না। গত ইং ০৬/১১/২০২৪ তারিখে মজিবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, কয়রাতে আমাকে সহ ৭ জনকে বিবাদী করে একটা মামলা দায়ের করে যাহার নম্বর এমআর-১২৭/২০২৪। আদালত মামলাটি তদন্তের জন্য কয়রা সদর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বরাবর প্রেরণ করিলে গৌর কুমার মণ্ডল সরেজমিনে না যাইয়া আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা রিপোর্ট দাখিল করেছে। যাহার কোন ভিত্তি নাই। কারন উক্ত নালিশি জমি শান্তিপূর্ণ ভাবে চাষ কারকিত করাসহ আমি/ আমারা ভোগ দখলে আছি। আমার উক্ত নালিশি জমির সম্পূর্ণ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গৌর কুমার মণ্ডল মজিবারসহ ২ জনের দ্বারা বায়াসড ও ঘুষ গ্রহন করিয়া আমার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রদান করেন। এমনকি গৌর কুমার মণ্ডল তদন্ত প্রতিবেদন আমার পক্ষে দেওয়ার জন্য ঘুষ দাবি করেছে, তাহার চাহিত ঘুষের পরিমাণ পুরোপুরি দিতে না পারায় আমার উক্ত জমির সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও আমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। ইতিপূর্বে আমার ভোগ দখলীয় জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টাসহ ব্যাপক মারপিট করিয়া গুরুত্বর আহত করিলে আমি বাদী হয়ে কয়রা থানায় একটি মামলা দায়ের করি। যাহার নম্বর-জিআর ১০৩/২০২৪।


কয়রা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক উজ জামান মুঠোফোনে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গৌর কুমার মণ্ডল এর মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করিলেও ফোন রিসিভ করেন নি।

Tag
আরও খবর