নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে সনাতনীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, বাড়িঘর ও মন্দির-উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীর ডোমারে হাজার হাজার সনাতনীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ই আগস্ট) বিকাল ৩টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হিন্দু সংগঠনগুলোর ডাকে সর্বস্তরের হিন্দুদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। যা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নেতারা সংখ্যালঘুদের জন্য কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারী মানিক অধিকারী বলেন, দেশ ২য় বারের মতো স্বাধীন হলেও, আমরা পরাধীন রয়েছি। আমাদের স্বাধীনতা নেই। আমরা যদি স্বাধীন হতামই, তাহলে রাত জেগে সংখ্যালঘুদের মন্দির-উপাসনালয়, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় পাহারা দিতে হত না। আমরা বিচার চাই।

আন্দোলনকারী নিখিল চন্দ্র সাহা বলেন, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশ ছাড়তে চাই না। তবে বাংলাদেশ থেকে হিন্দুদের বের করে দিতে চাইলে, রংপুরের শহীদ আবু সাঈদের মতো বুক পেতে দিতে প্রস্তুত আছে হিন্দু সমাজ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, ব্যবসায়ী নেতা নিখিল চন্দ্র সাহা, প্রদীপ কুমার শর্মা, মিন্টু কুমার সাহা, উজ্জ্বল কানজিলাল প্রমুখ সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি ও অন্যান্য সনাতনী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর আওয়ামী লীগ সহ সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির-উপাসনালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ব্যাপক লুটতরাজ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে