নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ 'ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়'-এর শতবর্ষ উদযাপনের আয়োজন প্রস্তুতি ও প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৯শে এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য প্রদান করেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম।

লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানের রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল কাজ শুরু হয়েছে। রেজিস্ট্রেশন ফি হিসেবে ১৯১৯ থেকে ২০১৫ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের জন্য এক হাজার টাকা, ২০১৬ থেকে ২০১৮ ব্যাচের ছাত্রদের জন্য ৭০০ টাকা এবং ২০১৯ থেকে বর্তমান সকল ব্যাচের ছাত্রদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেজিস্ট্রেশনের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আপাতত ডোমার শহরের ৩টি বুথে সরাসরি এবং অনলাইনে ফর্ম পূরণ করে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক একাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। এক্ষেত্রে, বুথগুলো হলো- কৃষি ব্যাংক সংলগ্ন 'গ্রাফিক্স জোন', সাহাপাড়া রোড স্থ 'স্পার্ক বি' ও উপজেলা মোড় স্থ 'ইয়াছিন মাল্টিমিডিয়া'।

তিনি আরও জানান, শতবর্ষ উদযাপনের জন্য পৃথক ব্যাংক একাউন্ট করা হয়েছে। যেখানে অর্থ প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নীলফামারী শাখায় 'ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন তহবিল' নামে একটি ব্যাংক একাউন্ট রয়েছে। যার নম্বর- ৩০২১২০০০০০৫৫২ ও রাউটিং নম্বর- ০৯০৭৩০৭৩৫। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে ০১৭১৭০৫৯৭৫৯ (পার্সোনাল) নম্বরে অর্থ প্রদান করে শতবর্ষ রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

শতবর্ষ অনুষ্ঠানটি জাকজমকপূর্ণ করার পরিকল্পনার কথা জানিয়ে মোঃ রবিউল আলম জানান, শতবর্ষ অনুষ্ঠানটি আয়োজন করতে সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সহযোগী সদস্য হিসেবে সহকারী শিক্ষক মোঃ জাবেদুল ইসলাম সানবীম, হারুন অর রশীদ, মোঃ মেহের-উল হোসেন রিসু সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে কাজ করবেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় এসময় সভাপতিত্ব করেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য উজ্জ্বল কানজিলাল, মোঃ মামুনুর রশিদ বসুনিয়া সজিব, মোঃ বেলাল হোসেন, সহকারী শিক্ষক মোঃ মেহের-উল হোসেন রিসু প্রমুখ সহ প্রাক্তন ছাত্রবৃন্দ।

এসময় সাংবাদিকদের মাঝে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফফর আলী, সাধারণ সম্পাদক মোঃ রওশন রশীদ, বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নুরকাদের সরকার ইমরান, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জুলফিকার আলী ভুট্টো, সাধারণ সম্পাদক মোঃ রওশন আলম পাপ্পু, ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায় প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির শতবর্ষ পূরণ হয়েছিল গত ২০১৯ সালে। তবে করোনা মহামারীর কারণে সেসময় উদযাপন করা সম্ভব না হওয়ায় কয়েক বছর বিলম্বে চলতি বছরের আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার ৩য় দিন শতবর্ষ উদযাপন করবেন  বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে