নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২১ জন প্রার্থী

নীলফামারীতে ৬ষ্ঠ ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১৫ই এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই আলম মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের তথ্য নিশ্চিত করেন।

এবারের নির্বাচনে 'চেয়ারম্যান' পদে লড়তে মনোনয়নপত্র দাখিল করেছেন—অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, মোঃ মনজুরুল হক চৌধুরী, তোফায়েল আহমেদ, মোঃ আব্দুল মালেক সরকার, সরকার ফারহানা আখতার সুমি, মোঃ রাকিব আহসান প্রধান, মদন মোহন সিংহ পিন্টু ও মোঃ এহছানুল হক।

'ভাইস-চেয়ারম্যান' পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন। তারা হলেন—দিলীপ কুমার মুখোপাধ্যায়, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মোঃ জামাল উদ্দিন, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ রোকনুজ্জামান রানা, মোঃ মতিউর রহমান রুবেল, রণজিৎ কুমার রায় ও এটিএম মিরাজুল কবীর।

এছাড়া 'সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান' পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন—মোছাঃ লাইলী বানু লিলি, শিল্পী আকতার বানু, শ্রী সন্ধ্যা রাণী রায়, বেগম রৌশন কানিজ ও মোছাঃ ফেরদৌসী বেগম।

উল্লেখ্য, আগামী ১৭ই (বুধবার) এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮-২০শে (বৃহস্পতিবার-শনিবার) এপ্রিল রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের, ২১শে এপ্রিল (রবিবার) আপিল নিষ্পত্তি, ২২শে এপ্রিল (সোমবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৩শে এপ্রিল (মঙ্গলবার) প্রতীক বরাদ্দ ও ৮ই মে (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে