নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের বোড়াগাড়ীতে ইউপি সদস্য উপ-নির্বাচনে হাবিবুর রহমান বাবু নির্বাচিত

নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৮৮৫ ভোট পেয়ে বৈদ্যুতিক পাখা প্রতীকের মোঃ হাবিবুর রহমান বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ই মার্চ) উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বোড়াগাড়ী দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা অব্ধি বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে গণনার পর উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ মামুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন।

এতে বৈদ্যুতিক পাখা প্রতীকে হাবিবুর রহমান বাবু ৮৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকের মোঃ নুরনবী পেয়েছেন ৭৪৮ ভোট এবং অপর আরেক প্রার্থী আশরাফুল হক ফুটবল প্রতীকে পেয়েছেন ২২৩ ভোট।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, ওয়ার্ডটিতে মোট ২ হাজার ৫৪৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৮৮৮ জন। উপ-নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ১ হাজার ৮৫৬টি ও বাতিল হয়েছে ৩২টি ভোট। সর্বোচ্চ ৮৮৫ ভোট পেয়ে মোঃ হাবিবুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে