নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে ডে-নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারীর ডোমারে ব্লু স্টার পাবলিক স্কুলের সৌজন্যে প্রয়াত চেয়ারম্যান ও যুবলীগ নেতা ‘মতিউর রহমান বাবু স্মৃতি ডে-নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৮ই মার্চ) রাত সাড়ে ৮টায় ডোমার সরকারি কলেজ মাঠে নবাব গ্রুপ ও পিএম ফুড এন্ড বেভ্যারেজ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত ‘মতিউর রহমান বাবু স্মৃতি ডে-নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন করেন—ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন।


৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান রুবেল, পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক প্রমুখ।


টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—এভারগ্রিন ওয়ারিয়র্স ও ডোমার লিজেন্ডস। টস হেরে প্রথম ইনিংসে মাঠে নেমে সাইফুল আমিন সূর্যের ২৫ রান ও রাফসানুল হক সজিবের অপরাজিত ২৪ রানে ৬.০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ৮২ রান সংগ্রহ করে ডোমার লিজেন্ডস। দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রান শূণ্য বল আর দ্রুত উইকেট পতনের কারণে ৬.০ ওভারে ১০ রান করতে সক্ষম হয় এভারগ্রিন। এতে ৭২ রানের বড় জয় পেয়েছে লিজেন্ডসরা।


উল্লেখ্য, টুর্নামেন্টের চাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও একটি খাসি পুরষ্কার দেওয়া হবে।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে