নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের একঝাঁক শিক্ষার্থীর মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ

অধিকাংশ অভিভাবকের স্বপ্ন থাকে, তাদের সন্তান বড় হয়ে চিকিৎসক হবেন। তবে জটিল প্রতিযোগিতার এ-যুগে সেই স্বপ্ন অনেকেরই ভঙ্গ হলেও, এবারের এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ করেছেন নীলফামারীর ডোমার উপজেলার একঝাঁক শিক্ষার্থী। তাদের সফলতায় পরিবার, এলাকাবাসীর সাথে নিজেরাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

রবিবার (১১ই ফেব্রুয়ারী) বিকালে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে সর্বশেষ পাওয়া তথ্যে ডোমার উপজেলার ৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

জাতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন সাবিহা বিনতে বৃষ্টি। রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। তিনি ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি পশ্চিম ধনীপাড়া এলাকার সাদিকুল ইসলামের কন্যা। মেডিকেল পরীক্ষায় ৮৬.৫ সহ তার মোট মেরিট স্কোর ছিল ২৮৬.৫।

জাতীয় মেধাতালিকায় ২,৪৩৮তম স্থান অধিকার করে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ থেকে পড়াশোনা করা মিথিলা ফারজানা। তিনি রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জে।

২,৭২৮তম স্থান অর্জন করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন মটুকপুর সপ্তর্ষী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জিনাত জাহান জীম। তার বাড়ি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে। তিনি ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম হোসেনের কন্যা। রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।

মেধাতালিকায় ৩,২৩৭তম স্থান নিয়েছেন ডোমার পৌরসভার চিকনমাটি মোড় এলাকার গোলাম মোস্তফার পুত্র রাইসুল বিন মোস্তফা। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি ও রংপুর জিলা স্কুল থেকে এসএসসি শেষ করা এই শিক্ষার্থী দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

একই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন জাতীয় মেধাতালিকার ৩,৪০৪তম স্থান অর্জনকারী নুরনবী ইসলাম। তিনি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া এলাকার মোঃ আশরাফুল হক ও নুরজাহান আক্তার দম্পতির সন্তান। নুরনবী রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসি ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

দমে না গিয়ে একাগ্রতার সাথে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ করেছেন উপজেলার ছোটরাউতা থানাপাড়া এলাকার শিহাব হোসাইন নোমান। তিনি জাতীয় মেধাতালিকায় ৪,২৩১তম স্থান অর্জন করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফীর পুত্র শিহাব।

৪,২৪৫তম স্থান অর্জন করেছেন উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এলাকার মোঃ আনাস নাঈম প্রামাণিক। চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী এবার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে গন্তব্য নির্ধারণ করেছেন সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে।

এছাড়া মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ করেছেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহিদ হাসান। তিনি সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। অপরদিকে, ছোটরাউতা এলাকার উপজেলা মোড়ের সহকারী শিক্ষিকা আফরোজা পারভীনের কন্যা সুমাইয়া জাহান সিজু ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে