নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন

নীলফামারীর ডোমারে ‘বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন’-এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা উপকরণ বিতরণ, বৃত্তি প্রদান এবং অসহায় শীতার্তদের মাঝে চাদর ও কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫শে জানুয়ারী) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—বীর মুক্তিযোদ্ধা লুৎফর হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আনজারুল হক।

শিক্ষক রেজওয়ানুল হক উৎপলের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ লতিফুল মুন্তাকিম, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনিসুল হক গোল্ডেন প্রমুখ।

আলোচনা শেষে পৌর এলাকার চিকনমাটি ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান সহ অসহায় শীর্তাতদের মাঝে শতাধিক চাদর ও কম্বল বিতরণ করা হয়।

এবিষয়ে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনিসুল হক গোল্ডেন বলেন, এবার প্রচণ্ড শীতের কারণে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রথম হরিজন সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে চাদর বিতরণ করেছি। এছাড়া প্রতিবছর আমরা অসহায়, দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান এবং ছাত্র/ছাত্রীদের পড়ালেখায় উৎসাহিত করতে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামীতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে