নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের পথে-ঘাটে ভাপা পিঠার আয়োজন

চলছে শৈত্যপ্রবাহ। মাঘের শীতে যেন কুপোকাত উত্তর জনপদ। ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। এরই মাঝে কুয়াশা জড়ানো সকালে প্রতিবছরের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলার পথে-ঘাটে, বিভিন্ন মোড়ে বসেছে ভাপা পিঠার দোকান।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারী) সকালে ডোমার পৌর শহরের চিকনমাটি এলাকায় দেখা যায় ভাপা পিঠার বেশ কয়েকটি দোকান। যেখানে সাতসকালে পিঠা কিনতে ভিড় জমিয়েছেন এলাকার সববয়সী মানুষ। বেশ কয়েকটি দোকানে গিয়ে জানা যায়, দোকানগুলোতে বেশ ভালোই ভাপা পিঠা বেচা-কেনা চলছে।

চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার পিঠা বিক্রেতা আলেজা বেগম বলেন, আমি অনেক বছর ধরে পিঠা বিক্রি করছি। এর মাধ্যমে সামান্য কিছু উপার্জন হয়। আটা, গুড়, নারিকেল দিয়ে ভাপা পিঠা বিক্রি করি। আগে প্রতি পিঠার দাম ৫ টাকা থাকলেও এখন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ১০ টাকা করে বিক্রি করি। বিভিন্ন লোক এসে পিঠা কিনে নিয়ে যায়।

অন্যদিকে, স্টেশন এলাকার আরেক পিঠা বিক্রেতা জানান, শীত শুরু হলে পিঠার চাহিদা বেড়ে যায়। এজন্য চায়ের দোকানের পাশাপাশি শীতকালে পিঠা বিক্রি করেন তিনি। অনেকেই পিঠা খেতে আসে। এর মাধ্যমে আমারও কিছু উপার্জন হয়।

পিঠা কিনতে আসা মানুষেরা জানান, সকালবেলা গরম ভাপা পিঠা খেতে সবারই ভালো লাগে। গুড়ের পিঠা হওয়ায় খেতেও বেশ সুস্বাদু। বাড়ির পাশে হওয়ায় নিজেদের তৈরি করার ঝামেলা থাকে না। তাই দোকানগুলো থেকে পিঠা ক্রয় করতে আসেন তারা।

প্রসঙ্গতঃ আটা, গুড়, নারিকেল দিয়ে ভাপা পিঠা তৈরি করেন বিক্রেতারা। সকালের ভাপা পিঠা ছাড়াও বিকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ভাপা সহ আরও বেশ কয়েক রকমের ভ্রাম্যমাণ পিঠার দোকান বসে। যেখানে পিঠা কিনতে সাধারণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে