নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজার-ঢাকা রুটে ১ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার টাকার রেলের টিকিট বিক্রি

কক্সবাজার থেকে বানিজ্যিক রেল চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ রুটে অনলাইনে ১ কোটি ৮ লাখ ২০ হাজার টাকার এবং কাউন্টার থেকে ৩০ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। সর্বমোট ১ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। এ হিসাব গেলো ২৭ দিনের। যদিও ১ ডিসেম্বর থেকে শুরু হয় কক্সবাজার থেকে ঢাকার বানিজ্যিক রেল চলাচল,তবে এর টিকিট বিক্রি শুরু হয় ২৩ নভেম্বর থেকে। আর ২৩ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মোট বিক্রি ১ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার টাকা। বুধবার ২০ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে রেললাইনের নিরাপত্তা সংক্রান্ত সভায় এ তথ্য দেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী। তিনি জানান, প্রতিদিন ২ লক্ষ লোক রেলের টিকিটের জন্যে অনলাইন সার্ভারে ক্লিক করে। তবে কালোবাজারির বিষয়টি তিনি এড়িয়ে যান এবং বলেন অচিরেই আইডি কার্ড যার টিকিট তার এ বিষয়টি নিশ্চিত করতে স্ক্যানার বসানো হবে কক্সবাজার রেল স্টেশনে। এদিকে রেলের টিকিট কালোবাজারি নিয়ে টিটিএনের সংবাদের ভিত্তিতে আদালতের স্বপ্রনোদিত মামলা দায়েরের পর টিকিট প্রাপ্তি অনেকটা সহজ হয়েছে বলে জানা গেছে। আদালত কর্তৃক দায়ের করা মামলা টি র‍্যাব তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


Tag
আরও খবর