জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

*কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫*

কক্সবাজার পৌর এলাকায় চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী ওমর ফারুককে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ১ নম্বর আসামি নাহিদ মোর্শেদ চাঁদ (২৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫। গতকাল ২১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ১৭:৫০ ঘটিকায় কক্সবাজার সদর থানার খুরুলিয়া ইউনিয়নের মকবুল সওদাগর পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


নিহত ওমর ফারুক একজন দুবাই প্রবাসী ও কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ার বাসিন্দা ছিলেন। একটি স্থানীয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তার ওপর চরম ক্ষিপ্ত হয় এবং পূর্বেও তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। ​এরই জের ধরে গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদ, তার সহযোগী ওয়াহিদ মোর্শেদ ছাহিদ ও সৈয়দ আকবর সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওমর ফারুকের ওপর হামলা চালায়। তারা তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় এবং লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মে ২০২৬ তারিখে ওমর ফারুক মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করেন।


ঘটনার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১৫ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট ২০২৬ তারিখে র‍্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল খুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ১ নম্বর আসামি নাহিদ মোর্শেদ চাঁদ (পিতা: মোঃ আবু তাহের, পেশকার পাড়া)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার বিবরণী পর্যালোচনায় জানা​ যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও কক্সবাজার সদর থানায় মারামারি ও হত্যাচেষ্টার অপরাধে মামলা রয়েছে।


গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় র‍্যাব-১৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর