নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আগামীর প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষার বিকল্প নেই - চট্টগ্রাম সিটি মেয়র

কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন সিটি মেয়র এম এ রেজাউল করিম চৌধুরীর।




দেশের আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষার বিকল্প নেই  বলে  উল্লেখ করে   চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন - বর্তমান সরকার এ  খাতকে প্রাধিকার দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন।

বুধবার  ১ মার্চ নুুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার দেন মেয়র ও অতিথিবৃন্দ।

মেয়র বলেন, উন্নয়ন মানেই বস্তুগত অবকাঠামো নির্মাণ নয়। বরং উন্নয়ন মানে মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এবং এ উন্নয়নের বিকাশ ও প্রয়োগের জন্য সার্বিক পরিবেশ সৃষ্টি। এজন্য আগামীর প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষায় বিনিয়োগকে প্রাধিকার দিচ্ছি।

“বাংলাদেশে সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনই শিক্ষাখাতে ব্যাপক বিনিয়োগ করে। আমাদের পরিচালিত স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদিতে পড়াশোনা করে একটি দক্ষ মানসম্পদ গড়ে উঠছে যারা শোভন পেশায় যুক্ত হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিবে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কারণে এমন অনেক শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাচ্ছে যারা হয়তে আর্থিক অসংগতির কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থাকতো। মেয়র হিসেবে বাজেট বন্টনের ক্ষেত্রে আমি শিক্ষাখাতকে প্রাধিকার দিচ্ছি এবং ভবিষ্যতেও শিক্ষার বিকাশে কাজ করে যাব। এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে এলাকাবাসীর শিক্ষার সুযোগ করে দেয়ায় আলহাজ্ব নুরুল ইসলাম বি, এসসিকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সাংসদ এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা¡ নুরুল ইসলাম বি, এসসি বলেন, জনগণের ভাগ্য বদলের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে শিক্ষা। শিক্ষাখাতে বিনিয়োগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। এজন্য জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমি এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যক্তিদের আহŸান জানাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নেই সেখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করুন আর যেখানে আছে সেখানে প্রতিষ্ঠানের উন্নয়নে বিনিয়োগ করুন।

নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শওকত আকবরের সভাপতিত্তে¡ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য ডঃ মোহাম্মদ রফিকুল আলম, কর্ণফুলির থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদা বেগম, নুশিসের সেক্রেটারী ও হাজেরা তজু ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ দবির উদ্দিন খান, হাজেরা তজু ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম ইছমাইল, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য শাকিলা বেগম।
                                               

আরও খবর