নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকদের জামিন

চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকদের জামিন





শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন''শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজ, সাংবাদিক নুরুল আমিন খোকন, চিত্রগ্রাহক সাকিব ও নিউজ শেয়ার দেওয়ার কারণে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হায়দার আহাম্মদে কে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৯,৩১,৩৫ ধারায় মামলা হয়। 

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন পেয়েছেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ,( দৈনিক সকালের সময়) সাংবাদিক এন এ খোকন, (সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস) চিত্রগ্রাহক সাকিব ও নিউজ শেয়ার দেওয়ার কারণে আবু হায়দার আহাম্মদে কে।

 মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহুরুল কবির এ জামিন মঞ্জুর করেন।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউর অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীদের আইনজীবী এডভোকেট তসলিম উদ্দিন জানান,শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন''শিরোনামে সংবাদ প্রকাশের জেরে আক্তার হোসেন বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ হারুন, এডভোকেট হাবিব।

উল্লেখ্য, গত ২২ই ডিসেম্বর ''শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন''শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে  আক্তার হোসেন বাদী হয়ে 

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।

আরও খবর