নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম একাডেমি কাপ ফুটবলে পটিয়া আঃ সোবহান ফুটবল দল চ্যাম্পিয়ন

চট্টগ্রাম একাডেমি কাপ ফুটবলে পটিয়া আঃ সোবহান ফুটবল দল চ্যাম্পিয়ন






বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের)
অন্তর্ভুক্ত ফুটবল একাডেমির চট্টগ্রাম ও  শেখ রাসেল এনএইচটি হোল্ডিং লিমিটেড অনুর্ধ-১৩ ফুটবল লিগ-২০২৩ইং এ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী‌ পটিয়া আবদুস সোবহান ফুটবল দল - আনোয়ারা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেন।

৬ সেপ্টেম্বর  ( বুধবার) বিকেলে চট্টগ্রাম  এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পটিয়া  আঃ সোবহান ফুটবল দল ২-০ গোলে আনোয়ারা উপজেলা ফুটবল একাডেমি কে পরাজিত করেন। 
জয়ী দলের কোচ আবুল কালাম বাবুল এই বিজয়ের জন্য সকল ফুটবলারদের ভূয়াসী প্রসংশা করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক এবং চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।
সিডিএফ সভাপতি এস এম শহীদুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, ফুটবল সম্পাদক মোঃ শাহজাহান মজুমদার, সাবেক ফুটবলার নজরুল ইসলাম লেদু, মোঃ ইউসুফ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, স্পন্সর প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা ও পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশীদ,সিজেকেএস কাউন্সিলর মোঃ নাছির মিয়া, সালাউদ্দিন জাহেদ, রায়হান উদ্দিন রুবেল সহ বিভিন্ন একাডেমির পরিচালক গণ।

আরও খবর