নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু




চট্টগ্রামের রাতভর ভারী বৃষ্টিতে বর্ষণে পাঁচলাইশ থানাধীন  ষোলশহর এলাকায় পাহাড় ধসে বাবা ও শিশুকন্যার মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ২ জন।

রোববার (২৭ আগস্ট) ভোরে ষোলশহর আইডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কলোনীর বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার শিশুকন্যা বিবি জান্নাত (০৭)।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, সকাল ৭ টা ৩৫ মিনিটে পাহাড় ধসে আহত ২ জনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে  কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় জানতে চাইলে  বায়েজিদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুণ পাশা  বলেন, সকাল ৭টার দিকে পাহাড়ধসের সংবাদ পেয়ে আমরা  ঘটনাস্থলে যাই। সেখানে পাহাড়ধসে  চাপা পড়া একই  ঘরের চার সদস্যকে উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজন সুস্থ রয়েছেন।
তিনি আরও বলেন, উদ্ধার অভিযানের পর  ওই এলাকা থেকে আশপাশের মানুষজনকে
সরে যেতে মাইকিং করা হচ্ছে।



আরও খবর