নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম-১০ আসনে উপ -নির্বচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নির্বাচিত

চট্টগ্রাম-১০ আসনে উপ -নির্বচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নির্বাচিত





চট্টগ্রাম-১০ আসনের উপ -নির্বচনে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ১১ দশমিক ৭০ শতাংশ।

রবিবার (৩০ জুলাই) রাত পৌনে ৯টায় চট্টগ্রাম  এম এ আজিজ  স্টেডিয়ামের  জিমনেশিয়াম মিলনায়তনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

মহিউদ্দিন বাচ্চুর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী মো: শামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশীদ মিয়া (ছড়ি প্রতীক) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট প্রতীক) পেয়েছেন ৩৬৯ ভোট।


মোট ১৫৬টি কেন্দ্রের মধ্যে ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে বিরামহীন ভোট গ্রহন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার।

উল্লেখ্য যে  গত ২ জুন  ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০(ডবলমুরিং-হালিশহর-
খুলশী-কাতালগঞ্জ) এ আসনটি   শূন্য ঘোষণা
করে সংসদ সচিবালয়।
বিগত তিনটি সংসদ নির্বাচনে (২০০৮, ২০১৪ ও ২০১৮) এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ডা. আফছারুল আমীন।

আরও খবর