নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাজমুন নাহার এর কবিতা - বাঁচি ফুলের সুবাসে

ছবি - নাজমুন নাহার




 বাঁচি ফুলের সুবাসে  

নাজমুন নাহার


আধা শত মুখ শতখানি মায়া ভরা টলটলে চোখ

সদায় নিয়ম করে দেখে আমার মত কত যে লোক। 

আমি ও তো যাই নি বাদ সপ্তাহে মাত্র দু'দিন ছাড়া 

থমকে যাবে তোমরা বিশ্বাস একদম নজরকাড়া। 


শুভ সকাল কেমন আছো মেয়েরা তোমরা সবাই? 

চোখের হাসি ছড়ানো মুখগুলোতে আমি তো জবাই। 

ভালো আছি আমরা ম্যাডাম, আপনি আছেন কেমন? 

যেমন করেছো তোমরা দোয়া আছি একদম তেমন।


এত সুন্দর হতে পারে স্রষ্টার এই যে অপূর্ব সৃষ্টি

নিপুন হাতে গড়া চোখজুড়ানো সে যে অপরূপ কৃষ্টি । 

শত চোখের হাসির ঝিলিক নিবন্ধিত হয়ে যে রূপে

আমার অবয়বে  যায় যে খেলে নিঃশব্দে চুপে চুপে।


না দেখার ভান করে চুপে চুপে আমিও যে তাই দেখি

সকালের সদ্যফোটা শিশির ভেজা নয় কিন্তু মেকি।

তাজা তাজা ফুল কথায় মশগুল আছে আপন মাঝে

কি যে ভালো লাগে দিনের শুরুর এই দারণ  সাজে। 


এই চুপ কর না, কেন যে এত কথা,এত কেন যে হাসি? 

পাগল হয়ে যাব আমি,যাব তোদের কথায় ভাসি । 

কি যে বলেন ম্যাডাম খিল খিল করে হেসে ওরা ওঠে  

মুগ্ধতা নিয়ে ভাবি হৃদয়টা এভাবে তো ফুলেরা লোটে।


পাঠ টা শিখেছিস তোরা?করেছিস বাড়ির কাজগুলো? 

কি বললি শিখিস নি?হাসছিস দেখিয়ে দাঁতের মুলো। 

দাঁড়া আসছি বের করছি তোদের দাঁত কেলানো হাসি, 

করবো কি শাসন? দেই যত ভাষণ পরি হাসির ফাঁসি।


তবু দেই না যে ফুলেদের আমার দূর্বলতা খুঁজতে

আমি যে নিয়মে আছি দায়িত্বে বাঁচি সে কথা বুঝতে।

মন ভালো করা কথা বলে অহরহ ওরা নাচি নাচি 

এভাবেই বাঁচি ফুলেদের সুবাসে একদম কাছাকাছি।

আরও খবর