নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভালোবাসার কাঙ্গাল - কাজী শামীমা রুবী

ছবি - কাজী শামীমা রুবী



ভালোবাসার কাঙ্গাল
কাজী শামীমা রুবী

কামনা বাসনার মোহ মায়ায় নিমজ্জিত
মরীচিকার হাতছানিতে মন্ত্রমুগ্ধের ন্যায়।
যাকে তুমি পায়ে দলে নির্বিঘ্নে চলে গেছ,
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

যাকে নিঃসঙ্গতার আঁধারে সুঁপে দিয়েছো,
নিয়ন আলোয় অপেক্ষারত অপলক দৃষ্টিতে
পথচেয়ে আজও প্রেমময়ী উর্বশী তিলোত্তমা।
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

নিঃশব্দে বিশ্বাসের গায়ে ছুরির আঘাত,
হৃদয়ে বইছে ক্ষত বিক্ষত রক্তের গঙ্গা।
নিরবে যন্ত্রণা সয়েছে অন্তঃপুরবাসিনী,
সে তোমার ভালোবাসার কাঙ্গাল। 

যার আঁখি জলে তোমার অবহেলা জড়িয়ে,
স্বপনচারিনীর ফিকে হয়ে যাওয়া রঙ্গিন স্বপ্ন।
বিষণ্ণতা দীর্ঘশ্বাসে এঁকেছে জলছবি,
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

যার গান তোমার কন্ঠে সুর পায়নি।
বিহাগের রাগে পেয়েছে পূর্ণতা।
নয়নের নোনাজলে হয়েছে ভরাডুবি
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

চাওয়া পাওয়া হিসেব যে কষতে পারেনি,
হৃদ কোষাগারে জমেছে তিরস্কার অবহেলা
আর নিরবে মেনে নেয়া অপমান
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

যার দৃষ্টির সমুখে অন্য হাতে রেখেছো হাত,
অনেক সয়েছে বুক ফেঁটে হয়েছে চৌচির।
সহস্র বার দগ্ধ হয়েছে হৃদে জ্বলছে দাবানল।
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

আলেয়া ভেবে যে মরীচিকার পেছনে
প্রতিনিয়ত ছুটে চলেছো দূর্বার গতিতে,
যখন ঘোর কেটে থাকবে নির্বাক হয়ে।
তখন তোমার আপন বলয় রইবে শূন্য হয়ে।
নির্জনতা আর একাকিত্ব হবে তোমার সঙ্গী।
সেদিন অবশেষে রইবে কাছে
একান্ত ই ভালোবাসার কাঙ্গাল।

লেখক  - কবি ও শিক্ষিকা ,
পতেঙ্গা-চট্টগ্রাম । 

আরও খবর