নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে বহুখাতভিত্তিক পুষ্টিবিষয়ক রিসোর্স টিমের সভা অনুষ্ঠিত




চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা (২০১৬-২০২৫) বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন ও পরবর্তী করণীয়
নির্ধারণের লক্ষ্যে  বিভাগীয় বহুখাতভিত্তিক রিসোর্স দল (DMRT- Divisional Multisectoral Resource Team) এর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০ টায় নিউট্রিশন ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় চট্টগ্রাম   নগরীর অভিজাত  হোটেলে দ্যা পেনিনসুলা'য়
জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, এনডিসি।

এ সময়ে তিনি বলেন, পুষ্টিকর খাদ্য খাওয়া বেশি প্রয়োজন আছে কারণ পুষ্টিকর খাবার হিসেবে শিশুদের শাল দুধ খেতে দিতে হবে এবং গর্ভবতী মায়েদের প্রতিদিন একটা করে ডিম খেতে হবে। পুষ্টিকর খাবারের উপকরণগুলো মনে রাখা খুবই জরুরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুমন বড়ুয়া এবং পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক গোলাম মোহাম্মদ আজম।

সভায় চট্টগ্রাম বিভাগের অর্ন্তগত বিভিন্ন জেলার স্বাস্থ্য, মৎস্য, কৃষি, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য ও প্রকৌশল, প্রাণীসম্পদ, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষাসহ অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউট্রিশন ইন্টারন্যাশনালের ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার ডা. মোশতাক আহমেদ তার বক্তব্যে Global Affairs Canada ও বাংলাদেশ জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান (BNNC) এর যৌথ উদ্যোগে পরিচালিত Adopting a Multisectoral Approach for Nutrition (AMAN) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

মুক্ত আলোচনা পর্বে সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন দুর্গম অঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত বিশেষ করে নারী, কিশোরী, পাঁচ বছরের কমবয়সী শিশুদের পুষ্টি অবস্থা উন্নয়নে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য অগ্রাধিকারভিত্তিক সরকারি বিভাগের করণীয় বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার অগ্রাধিকার সরকারি বিভাগে কর্মকর্তারা তাদের বিভাগের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।

আরও খবর