নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে চসিক, এডিবি ও ইউএনডিপি


চট্টগ্রামের হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে একযোগে কাজ করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং ইউনাইটেড নেশনস ডেভেলপম্যান্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।

২২ মে ( সোমবার )  চট্টগ্রামের হতদরিদ্র শ্রেণীর বিভিন্ন সমস্যা এবং তা সমাধানে কর্মকৌশল নির্ধারণে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সভা করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার (Stefan Liller) এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং (Edimon Ginting)।

এসময় চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংস্থা দু’টির চট্টগ্রামে চলমান প্রকল্পের অগ্রগতি এবং সামনে চট্টগ্রামের উন্নয়নে আরো যেসব কাজ সমন্বিতভাবে করা যায় তা তুলে ধরেন।

এর আগে প্রতিষ্ঠানদুটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল  চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাস্তবায়নাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (LIUPCP) এলাকাভুক্ত ৫ নং মোহরা ওয়ার্ডের জেলেপাড়া সিডিসি এবং ৯ নং ওয়ার্ডের বিজয়নগর ছড়ার পাড় সিডিসি পরিদর্শনে যান। দলটি কমিউনিটিতে পৌঁছালে তাদেরকে স্থানীয় উপকারভোগীরা উষ্ণ অভ্যর্থনা জানান এবং প্রকল্পের মাধ্যমে তাদের অগ্রগতি সমূহের বিবরণ দেন। তারা প্রকল্পের আওতায় আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচিসহ জলবায়ু সহিষ্ণু ভৌত অবকাঠামো উন্নয়নে যেসকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে তা তুলে ধরেন। দলটি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উপকারভোগীদের সাথে মত বিনিময় করেন।

এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত রাস্তা, ড্রেন, টয়লেট, ডিওয়াটস, নিরাপদ পানি, এবং দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ, শিক্ষা উপবৃত্তি, পুষ্টি অনুদান ও আয়বৃদ্ধিমূলক ব্যাবসায়িক অনুদান নগরের দরিদ্র মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ফলপ্রসূ ভূমিকা রাখছে দেখে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। 

আরও খবর