নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরকার বাকশাল কায়েম করতে চায় , আমরা তা হতে দেব না - ড. খন্দকার মোশাররফ

চট্টগ্রামে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন



 


  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার আবারও গায়েবি মামলা ‍শুরু করেছে। আমরা বলতে চাই, আর কোনো গায়েবি মামলা হতে দেব না। এই সরকার গলাবাজি করছে। যেটি কেউ বিশ্বাস করে না। সরকার বাকশাল কায়েম করতে চায়। আমরা তা হতে দেব না।

শুক্রবার ( ১৯ মে  ) কাজির দেউড়ির নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবিতে করা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, স্টেট ডিপার্টমেন্টের একজন পিয়নের সঙ্গেও দেখা করতে পারেননি শেখ হাসিনা। জাপানে গেছিল, অনেক কথা বলে গেছিল যাওয়ার আগে। কিন্তু জাপান থেকে কিছুই আনতে পারেননি। আমেরিকা থেকেও কিছু আনতে পারেননি।

বিএনপি নেতা মোশাররফ বলেন, বিএনপিকে ১৪ বছর ধরে নির্যাতন করেও এতটুকু ক্ষতি করতে পারেনি। দমাতে পারেনি। জনগণ বিএনপির পক্ষে আছে। এই সরকার মেগা প্রকল্প করে মেগা দুর্নীতি করেছে। দুর্নীতির জন্য বাংলাদেশে দুর্ভিক্ষে পরিণত হয়েছে। দুর্নীতির টাকায় কানাডার বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছে। আমেরিকায় বাড়ি করেছে। এটি আমাদের কথা নয়, আদালতের কথা। এই সরকার দেশকে অন্ধকারে রেখে, অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গরিব মানুষ দুবেলা খেতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এই সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেn দিয়েছে। জনগণ এর সমুচিত জবাব দেবে। 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ভিপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সি যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, উত্তর জেলা বিএনপির সি যুগ্ম আহবায়ক এম এ হালিম।


আরও খবর