নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পহেলা বৈশাখে চট্টগ্রামে শিশুবিশ্বের পথচলা শুরু



 শিশুসাহিত্য-সংস্কৃতি ও শিশুস্বাস্থ্যের সমন্বয় করে কাজ করার লক্ষ্যে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩০ সকাল ১১ টায় শুভ উদ্বোধন হলো শিশুসাহিত্য-সংস্কৃতি ও শিশুস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান 'শিশুবিশ্ব'-এর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব কবি প্রবান্ধিক আবুল মোমেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, সাহিত্যিক ড. মহীবুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'শিশুবিশ্বের' সভাপতি প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী পিএইচডি। স্বাগত বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ এবং শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পী দীপক দত্ত। অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করলো উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিশু-কিশোর আবৃত্তিশল্পীরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। 


অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আরো ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেখক ড. কুন্তল বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, কবি-গল্পকার লিপি বড়ুয়া, কবি তানজিনা রাহী, আবৃত্তিশিল্পী শামীমা আক্তার, লেখক শিক্ষক শর্মিষ্ঠা চৌধুরী, আবৃত্তিশিল্পী সালমা জাহান, লেখক শিক্ষক নাজনীন লাকী, আবৃত্তিশিল্পী গোপা ত্রিবেদী, স্মৃতিলতা পাল, শিমু রহমান, সাবিনা সুমি, সুমি সেনগুপ্ত, সংগীতা চৌধুরী, রুমানা নাজনীন, জান্নাতুল ফেরদৌস, শম্পা ধর, ধীমান চৌধুরী, সংগঠক এম কামাল উদ্দিন প্রমুখ। 



 শিশুবিশ্বের আয়োজকেরা জানান -ইকুইটি অন্তরা, ৪র্থ তলা মোমিন রোড, চট্টগ্রাম-এর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিশু সাহিত্য, সংস্কৃতি ও শিশুস্বাস্থ্য বিষয়ে সেবাদান ও গবেষণার প্রচেষ্টা ও লক্ষ্য নিয়ে আমাদের শিশুবিশ্বের পথচলা শুরু। শিশু সাহিত্য-সংস্কৃতি ও শিশুস্বাস্থ্যের সমন্বয় করে যেন কাজ করতে পারি, তারজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর