নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাশিমপুরে ভাবগাম্ভীর্যে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুরের সোনাইছড়িকুল হযরত ইমাম হাসান-হোসাইন (রা.) সুন্নি নূরানী মাদ্রাসা এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ (হাশিমপুর শাখা)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) এলাকার ৫ নং হতে ৮নং ওয়ার্ডের মাজর পাড়া, মুন্সি পাড়া, সিকদার পাড়া ও পূর্ব পাড়া হয়ে র‌্যালিটি সোনাইছড়িকুল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। এলাকার প্রায় সহস্রাধিক আশেকে রাসুল এ জশনে জুলুসে অংশ নেন। এ সময় পথিমধ্যে সর্বস্তরের মানুষ জুলুসে অংশগ্রহণকারীদের পানি, কলা ও চকলেটসহ বিভিন্ন উপহার দিয়ে অভিবাদন জানান।

জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল-কাদেরীর নেতৃত্বে জুলুসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরাফত উল্লাহ, আবদুর রশিদ, আবদুল্লাহ, আবদুল মোনাফ, আবুল হাশেম, বদল মেম্বার, জাহাঙ্গীর চৌধুরী, আহমদ কবির, ফয়েজ আহমদ, আবু তাহের চৌকিদার, নুরুল আলম, মো. ইসমাইল হোসাইন সিরাজী, মো. আবছার, মো. জাবেদ, মো. সজীবসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‌্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী বলেন, "মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র শুভ আগমন উপলক্ষে সমগ্র সৃষ্টি জগৎ আনন্দিত হয়েছিল। রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই জশনে জুলুসের আয়োজন।" তিনি আরও বলেন, "জুলুসের সবুজ পতাকা যেমন ইসলামের শান্তির প্রতীক, তেমনি সবুজ রঙ চোখের দৃষ্টিশক্তির জন্যও উপকারী। সকল বিভ্রান্তিকর বক্তব্য এড়িয়ে নবীপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিবছর এই জুলুস পালনের আহ্বান জানাই।"

আলোচনা সভায় সুফি-আলেমগণ কিতাবের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, জুনায়েদ বাগদাদী (র.) ও মা'রুফ কারখী (র.)-এর বাণী অনুযায়ী জশনে জুলুসে অংশগ্রহণ, আলোকসজ্জা ও তাবাররুক বিতরণের মাধ্যমে রাসুল (সা.)-এর প্রতি সম্মান প্রদর্শন করা ঈমানের পরিচায়ক। পাশাপাশি সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও হালাল উপার্জনে জীবন পরিচালনার তাগিদ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে সালাতু-সালাম পরিবেশন এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও পরকালীন মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

Tag
আরও খবর