নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই

দেশব্যাপী বিদ্যুৎ ঘাটতির প্রভাব পড়েছে চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া এলাকার গ্রাহকদের ওপর। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় দোহাজারী বিদ্যুৎ সরবরাহ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিদ্যুৎ সংকট ও সরকারের বিদ্যুৎ অব্যবস্থাপনা নিয়ে বিদ্যুৎ যায় বেশি, এসে থাকে কম বিষয়ে ব্যাপক সমালোচনা দেখা যাচ্ছে।

জানা গেছে, চন্দনাইশ-সাতকানিয়া সীমানায় অবস্থিত দোহাজারী বিদ্যুৎ সরবরাহ অফিসের আওতায় বিদ্যুতের চাহিদা প্রায় ৮ দশমিক ৫ মেগাওয়াট হলেও বর্তমানে বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র ৫ মেগাওয়াট। ফলে দুইটি ফিডারে পর্যায়ক্রমে এক ঘণ্টা পরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী এম. কামরুজ্জামান বলেন, "লোডশেডিং নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। চাহিদা ৮ দশমিক ৫ মেগাওয়াট হলেও আমরা মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। আমাদের দুটি ফিডার থাকায় এক ঘণ্টা পরপর একেকটি ফিডারে বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে। পরিস্থিতি কিছুটা সহনীয় করতে পাশের সাতকানিয়া কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে দুই ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়ার চেষ্টা করছি।"

তিনি আরও বলেন, "আমি প্রধান প্রকৌশলীসহ জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার ও সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অধিগ্রহণ কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিয়েছি। চাইলে সেই চিঠির অনুলিপিও দেখাতে পারি। তবে জাতীয় পর্যায়ে যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হচ্ছে, সেই অনুযায়ীই আমাদের সরবরাহ করতে হচ্ছে।"

স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, দোহাজারীতে প্রায় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থাকা সত্ত্বেও কেন এলাকায় এত লোডশেডিং হচ্ছে। এ বিষয়ে আবাসিক প্রকৌশলী বলেন, "কোনো এলাকায় বিদ্যুৎকেন্দ্র থাকলেই সেই এলাকার জন্য বিদ্যুৎ সংরক্ষিত থাকে না। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়। এরপর জাতীয় চাহিদা অনুযায়ী বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বণ্টন করা হয়। বর্তমানে উৎপাদন ঘাটতির কারণে সব এলাকাতেই বরাদ্দ কম দেওয়া হচ্ছে।"

বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "জুন মাস থেকে বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য বেড়েছে। ফলে প্রিপেইড মিটারে টাকা আগের তুলনায় দ্রুত শেষ হচ্ছে। এতে অনেক গ্রাহকের কাছে বিল বেশি মনে হচ্ছে। তবে কারও অতিরিক্ত বা ভুল বিলের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যাচাই করে সংশোধন করা হচ্ছে।"

লোডশেডিংয়ের কারণে বিদ্যুতের তার চুরির ঘটনা বেড়েছে—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, "তার চুরির সঙ্গে সাম্প্রতিক লোডশেডিংয়ের কোনো সম্পর্ক নেই। এ ধরনের কয়েকটি ঘটনায় ইতোমধ্যে মামলা করা হয়েছে।"

 

Tag
আরও খবর