নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চন্দনাইশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়ার নিজ বাড়ি থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান প্রকাশ দানু মিয়া (৭০)। তিনি মরহুম কালা মিয়ার ছেলে।২৭ জুলাই স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকার কালা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের দুই ছেলে এবং তাদের ও নিজ স্ত্রীরা দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। প্রায় দেড় বছর আগে দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে তিনি একাই দেশে ফেরেন। বাড়িতে তিনি একাই থাকতেন এবং নিজে রান্না করে খেতেন। তার তিন ভাই-বোনের মধ্যে ১ জন ছাড়া বাকি সবাই মারা গেছেন। কেবল মালেক নামের এক ছোট ভাই বেঁচে আছেন, তিনিও প্রবাসে থাকেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে এক প্রতিবেশী জানান, গত শুক্রবার আব্দুর রহমানকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে দেখা গিয়েছিল। এরপর থেকে গত দুই-তিন দিন ধরে তাকে এলাকায় বা রাস্তাঘাটে আর দেখা যায়নি। এতে সন্দেহ হলে স্থানীয়রা খোঁজ নিতে গিয়ে ঘরে তার মরদেহের সন্ধান পান।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ফজল মেম্বারসহ এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হন। নিহতের স্বজনেরা প্রবাসে থাকায় বর্তমানে টিপু নামের তার এক ভাগ্নে বিষয়টির দেখভাল করছেন বলে জানা গেছে।

মরদেহ উদ্ধার ও পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবগত করা হয়েছে।

 

Tag
আরও খবর