নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সড়ক বিভাগের বিরুদ্ধে ভূমির মালিকদের ক্ষোভ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী অংশে সড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতা ও হয়রানির অভিযোগ উঠেছে। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতাধীন এ এলাকায় ভূমির মালিকরা দীর্ঘদিন ধরে নানা জটিলতার মধ্যে পড়েছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী একাধিক ভূমির মালিক জানান, মহাসড়কটি চার লেনে উন্নীত করার সময় তাদের জমি অধিগ্রহণ করে স্থাপনা উচ্ছেদ করা হয় এবং সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছিল। পরবর্তীতে অবশিষ্ট জমিতে তারা পুনরায় স্থাপনা নির্মাণ করেন। একই সময়ে পৌরসভা কর্তৃপক্ষ ড্রেন/নালা নির্মাণ এবং পিডিবি বিদ্যুৎ খুঁটি স্থাপন করে।

তবে সম্প্রতি মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণের পর নতুন করে জটিলতা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহল সংশ্লিষ্ট সার্ভেয়ার ও কিছু কর্মকর্তাকে প্রভাবিত করে দিনের বেলায়ই নতুন স্থাপনা নির্মাণ করছে। অন্যদিকে সাধারণ ভূমির মালিকরা কোনো কাজ করতে গেলেই বাধার সম্মুখীন হচ্ছেন।

ভূমির মালিকদের অভিযোগ, এখনো নির্ধারণ করা হয়নি সরকার ঠিক কতটুকু জমি অধিগ্রহণ করবে। ফলে তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। জমির সীমানা নির্ধারণের জন্য বারবার সড়ক বিভাগে ধর্ণা দিতে হচ্ছে। নিয়ম অনুযায়ী সার্ভে পরিমাপের জন্য সরকারি কোষাগারে ২০ হাজার টাকা ফি জমা দেওয়ার পরও সঠিক পরিমাপ বুঝে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, কিছু অসাধু কর্মকর্তা মহাসড়কের সরকারি জায়গা বছর মেয়াদি লিজ দিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করছেন। এ কারণে প্রকৃত মালিকরা তাদের জমির সঠিক অবস্থান বুঝে না পাওয়ায় আর্থিক সংকটে পড়ছেন। অনেকেই ব্যাংকে জমাকৃত অর্থ উত্তোলন করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন বলেও জানা গেছে।

এদিকে মহাসড়কের আশপাশে বাস্তবায়িত বিভিন্ন সরকারি প্রকল্পও ক্ষতির মুখে পড়েছে। পৌরসভার নির্মিত নালাগুলো বর্তমানে সড়কের অংশে পরিণত হয়েছে। পিডিবির স্থাপিত বৈদ্যুতিক খুঁটি অপসারণ ও পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় বরাদ্দও আটকে আছে।

এ বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে ভোগান্তি দূর করা এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর