দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চন্দনাইশে মোবাইল কোর্ট অভিযানের চেয়ে বেড়েছে অপরাধ

অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন। সরকারের সংবিধান রক্ষায় আইন মেনে চলার জন্য স্বাধীনতা দিবসের পরের দিন ২৭ ও ২৮ মার্চ ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। কারাদ- ব্যতীত ২ দিনে ৪২ হাজার জরিমানা আদায় করেছেন তিনি। এই ব্যাপারে ডিপ্লোমেসি চাকমা জানান ২৭ মার্চ বিএসটিআই এর অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মেয়াদহীন খাদ্য দ্রব্য উৎপাদন এবং বাজারজাত করায় উপজেলার বরমা, সাতবাড়িয়া ইউনিয়ন অভিযান পরিচালনা করেন। এ সময় বরমা মিষ্টি ঘরের মালিক গোপাল বিশ্বাসের ছেলে সনজিত বিশ্বাস (৪৯)-কে ১৫ হাজার, বাগাচাহাটস্থ এ১ ফুডের মালিক মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আজগর (৩২)-কে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

অপর দিকে ২৮ মার্চ বন বিভাগের লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনায় অবৈধভাবে পাহাড়ি গাছ বিক্রি করার দায়ে নাজিরহাটের মেসার্স সফিয়া স’মিল এর মালিক অলি হোসেনের ছেলে আলী আমজাদকে ১০ হাজার, মেসার্স খাজা স’মিল এর স্বত্বাধিকারী মৃত দানিশ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে ২ হাজার এবং কাঞ্চনাবাদের মেসার্স ভাই ভাই স’মিল এর স্বত্বাধিকারী পুতুন আলীর ছেলে লোকমান হাকিমকে ৫ হাজারসহ সর্বমোট ১৭ হাজার টাকা আদায় করেন। এ সময় অভিযান পরিচালনায় উপস্থিত থেকে সহযোগিতা করেন পটিয়া রেঞ্জ অফিসার মো. নুরে আলম, বিএসটিআই চট্টগ্রাম বিভাগের ফিল্ড অফিসার রাজীব দাশ গুপ্ত ও পরিদর্শক সাগর কর্মকার, এএসআই মোস্তাফিজুর রহমান, নাদিম আকতারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।

এই ধরনের অভিযানে তৎক্ষনাৎ আইন অমান্য উল্লেখযোগ্য হারে কমে গেলেও বিশৃঙ্খলা এবং অপরাধ কর্মকান্ড চন্দনাইশে কমছে না। আইন না মানার সংস্কৃতির যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, তাতে সকল পেশার মানুষ এর জন্য দায়ী বলে মনে করছে বিশিষ্টজনরা।  


Tag
আরও খবর