দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চন্দনাইশের ব্যবসায়িকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ গুইল্যাছড়ি এলাকা থেকে সোনা মিয়া (৬৫) নামের এক ব্যবসায়িকে গত ৮ মার্চ (শুক্রবার) বিকালে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণের ৬ দিন পার হয়ে গেলেও উদ্ধার হয়নি সোনা মিয়া। পারিবারিক সূত্রে জানা যায়, অপহরণকারীরা দীর্ঘ সময় ধরে তার নিকট থেকে বাৎসরিক চাঁদা আদায় করে আসছিল। সে ছৈয়দাবাদ ৩ নং ব্রীজ পাহাড়ি এলাকায় মৎস প্রজেক্টসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করলে তাতে ভাগ বসায় পাহাড়ি সন্ত্রাসীরা। সে সুবাদে পাহাড়ি সন্ত্রাসীদেরকে নিয়মিত চাঁদা দিয়ে ব্যবসা করে আসছিলেন তিনি। চলতি অর্থ বছরে তার নিকট মোটা অংকের চাঁদা দাবি করলে তিনি তা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাকে অপহরণ করে নিয়ে যায় তারা। তাকে জীবিত অবস্থায় পেতে হলে পরিবারকে ২০ লক্ষ টাকা চাঁদা পরিশোধ করার পাশাপাশি কোন রকম প্রশাসনিক সহযোগিতা না নেয়ার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে পাহাড়ি সন্ত্রাসীরা। অপরদিকে সোনা মিয়ার ২ সংসারের স্ত্রী ও সন্তানেরা আতঙ্কে রয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেয়নি। তারা থানাকে কোন ধরনের তথ্য দিয়ে সহযোগিতাও করছেন না। ফলে প্রশাসনিকভাবে কোন রকমের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। 


Tag
আরও খবর