নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আমি সুযোগ সন্ধানী নেতা নই,গরীবের নেতা হতে চাই: গনসংযোগে আবদুল জব্বার

গনসংযোগে আবদুল জব্বার

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী ও তিন তিন বারের ভোটের মাধ্যমে নির্বাচিত সাবেক চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী বলেছেন,অসৎ মানুষেরা সব সময় সুযোগ সন্ধানী হয়ে থাকে। তারা মুখোশধারী। তাদের কাছে সাধারণ জনগণ ও মেহনতী মানুষের কোনো দাম থাকে না। ভোট আসলে তারা মানুষের কাছে যাওয়া-আসা করে। এধরনের মানুষ থেকে আপনারা সব সময় দূরে থাকুন। তিনি আরো বলেন আমি সুযোগ সন্ধানী নেতা নই। আমি গরীব-দুঃখী,মেহনতী ও সাধারণ জনগণের নেতা হতে চাই। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাগিছাহাট,আবদুল বারী হাট,ভগবান হাট,নাজির হাট,আশরাফ মোহিরী হাট,সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া,বহরম পাড়া ও বৈলতলী এলাকায় গণসংযোগ কালে এলাকা বাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,আপনারা এমন মানুষকে ভোট দিবেন যারা সব সময় মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করবে। গরীব দুঃখী মেহনতি মানুষের কথা শুনবে। যোগ্য মানুষ দেখে ভোট দেওয়া এটাও একটা ঈমানের অংশ। ভোট আপনার অধিকার। আপনার অধিকার আপনি নিজেই ভোট সেন্টারে গিয়ে ভোট প্রয়োগ করবেন। তাই আপনারা যাকে যোগ্য মনে করবেন,তাকেই ভোট দেবেন। নির্বাচন এলে অতিথি পাখির মতো অনেকে অনেক প্রতিশ্রুতি দিতে আসে এবং দিয়ে থাকে। আমি আপনাদের কাছে অতিথিও নয়, অতিথি পাখিও নয়। তাই আমি সুযোগ সন্ধানী নেতা না হয়ে গরীবের বন্ধু হতে,গরীবের এমপি হতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। তাই আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সেবক হিসেবে আপনাদের পাশে রেখে আমাকে কাজ করার সুযোগ দিন। এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,আ.লীগ নেতা শেখ টিপু চৌধুরী,আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, আয়ুব মেম্বার,যুবলীগ নেতা চৌধুরী আমির মোহাম্মদ সাইফুউদ্দিন,মোজাম্মেল হোসেন তালুকদার,আজিজ মেম্বার,কুতুব উদ্দিন,আবদুর রহমান,মো.ফরমান,আবুল বশর,মো.ফিরোজ প্রমুখ

Tag
আরও খবর