নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালিয়াইশসহ ৬ ইউনিয়নের একটি ওয়ার্ডও অবহেলিত থাকবে না: জব্বার

চট্টগ্রাম- ১৪ আসনের চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী ও ৩ বার ভোটের মাধ্যমে নির্বাচিত সাবেক চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী বলেছেন, কালিয়াইশসহ ৬ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডই অবহেলিত আছে। তিনি নির্বাচিত হলে প্রতিটি উন্নয়নমূলক কাজের তালিকা করে দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করবেন। তিনি উন্নয়নমূলক প্রকল্প কিভাবে অনুমোদন করতে হয় তার কৌশল তুলে ধরে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিগত সাংসদ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হওয়ায় কিছু মানুষ তাদের স্বার্থে এমপিকে ব্যবহার করতে গিয়ে এই এলাকাগুলো উন্নয়নে দিকে পিছিয়ে রয়েছে বলে জানান। রাজনীতিকে তার এবাদতের অংশ হিসেবে নেয়া চন্দনাইশের জনগণত তাকে ৩ বার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। তিনি রাজনীতি করে ব্যবসা করলে ভোট চাইতে আসতেন না বলেও জানান। পশ্চিম কাটগড় থেকে মন্সিরহাট, বিওসির মোড় থেকে আলমগীর ও বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে ট্রাক মার্কায় আগামী ৭ জানুয়ারি ভোটদিয়ে একদিন কষ্টকরে ভোটারদের ধৈর্য্য ধারণ করা অনুরোধ করেন।
শুক্রবার ২২ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও প্রথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন আবদুল জব্বার চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা যথাক্রমে বাবর আলী ইনু, শেখ টিপু চৌধুরী, ফিরোজ খান, নবী খান, আবদুল্লাহ আল নোমান বেগ, ইয়াছিন চৌধুরী দুলাল, হারুনুর রশিদ বাহাদুর, আবু সালেহ, ওসমান চৌধুরী, কুতুব উদ্দীন, আমজাদ চৌধুরী, আক্তার হোসেন মিটু, কপিল উদ্দীন, মো. ইউচুপসহ কয়েকশ নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

Tag
আরও খবর