নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল মজিদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা মো. আব্দুল মজিদ।  গত( ৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  সিলেট শিক্ষা বোর্ড বিদ্যালয় শাখার পরিদর্শক মো. মঈনুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন।সিলেট পর্যটন প্যাকেজ এডহক কমিটির সদস্য সচিব  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. বেলাল উদ্দিন ও অভিভাবক সদস্য মো. নাজিম উদ্দিন।



এদিকে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মাওলানা মো. আব্দুল মজিদকে হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেছেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, শিক্ষাবিদ মাওলানা মো. আব্দুল মজিদ নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি উত্তর গ্রামে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৪৭ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন। সেখান থেকে দাখিল পাশ করে ১৯৫৯ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ১৯৬৩ সালে আলিম (ইন্টারমিডিয়েট), ১৯৬৬ সালে ফাজিল (ডিগ্রি) করেন। পরবর্তীতে ১৯৬৮ সালে কামিল (মাস্টার্স) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলতার সাথে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলার পাশাপাশি  ইংরেজি, আরবি এবং ফার্সি ভাষার উপর দক্ষতা অর্জন করেন।১৯৬৯ সালে  সিলেটের গোটাটিকর দাখিল মাদ্রাসায় প্রথম শিক্ষকতা জীবন শুরু করেন। সেখান থেকে পরে ১৯৭০ সালে সিলেটের মংলা বাজার হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সহকারি সিনিয়র শিক্ষক হিসাবে যোগ দেন। ১৯৭২ সালে বড়লেখার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষকতা করেন। ১৯৭৪ সালে বিহাইডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন করেন। ১৯৯৪ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। একই বছরে বর্ণি ইউনিয়নের রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি বদলি হন। ১৯৯৫ সালে আবার তিনি বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে দায়িত্ব পান এবং ২০০৪ সালের ১ নভেম্বর অবসরে যান। গুণী এই মানুষ শিক্ষকতার পাশাপাশি ৪১ বছর বিহাইডর জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করেন।

আরও খবর