নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইমাজিন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 মৌলভীবাজারের বড়লেখায় ইমাজিন ফাউন্ডেশন সিলেটের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফাউন্ডেশনের উপদেষ্টা ও বড়লেখা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মরহুম মোঃ খলিলুর রহমানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার (২৩ মার্চ) বিকেল ৪ টায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


পৌর শহরের পানিধারস্থ মো. খলিলুর রহমানের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুন্সী শরীফুল ইসলাম। 


ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। 


প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এবং যুগ্ম-মহাসচিব নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স। 


বিশেষ অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মুহিবুর রহমান কামাল, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, ফাউন্ডেশনের উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা জমির উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ রুহুল, ফাউন্ডেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান বাদল ও কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম। 


এছাড়াও ইমাজিন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনের নেতৃবৃদ প্রমুখ। 


পরে ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মরহুম খলিলুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জমির উদ্দিন।

আরও খবর